স্ফুটন তাপমাত্রায়— i. তরল গ্যাসে পরিণত হয় ii. পানি বাষ্পে পরিণত হয় iii. তাপশক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায় না নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii এবং iii
ব্যাখ্যা: স্বাভাবিক চাপে (1 বায়ুমণ্ডলীয় চাপে) যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বা স্ফুটন তাপমাত্রা বলে। স্ফুটন তাপমাত্রায় পদার্থের তাপমাত্রা এবং চাপ নির্দিষ্ট থাকে। তাপশক্তি প্রয়োগ করলেও পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায় না। প্রয়োগকৃত তাপশক্তি পদার্থের অবস্থার পরিবর্তনের ব্যবহৃত হয়।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ