উর্ধ্বপাতিত পদার্থ— i. ন্যাপথলিন ii. আয়োডিন iii. কর্পূর নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: যেসব পদার্থকে তাপ দিলে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসীয় পদার্থে এবং গ্যাসীয় পদার্থকে শীতল করলে আবার কঠিন পদার্থে পরিণত হয় তাদেরকে উদ্বায়ী বা উর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। উদাহরণ: আয়োডিন ( [গণিত] ), অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল ( [গণিত] ), কর্পূর ( [গণিত] ), ন্যাপথলিন ( [গণিত] ), অ্যালুমিনিয়াম ক্লোরাইড ( [গণিত] ), কঠিন কার্বন ডাইঅক্সাইড ( [গণিত] ) ইত্যাদি। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · MCQ