সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কোনো বস্তু যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তবে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় এর গতিপথের যেকোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে বলে সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি। আবার, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি এর পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে ও বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে চলে তবে এরূপ গতিকে স্পন্দন গতি বলে। কিন্তু সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি কখনো বিপরীতমুখী হয় না। ফলে এটি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-২ : গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-২ : গতি · সৃজনশীল
সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি হলেও স্পন্দন গতি নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর
