সরল দোলকের গতি স্পন্দন গতি কেন?
উত্তর: পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। সরল দোলক তার পর্যায়কালের অর্ধেক সময় এক দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে গতিশীল হয় বলে সরল দোলকের গতি স্পন্দন গতি।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-২ : গতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-২ : গতি · সৃজনশীল
সরল দোলকের গতি স্পন্দন গতি কেন?
উত্তর
