শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের পর্যটন শিল্প

উত্তর: বাংলাদেশের পর্যটন শিল্প ভূমিকা: একবিংশ শতাব্দীতে পর্যটন শিল্প একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উপাদানে পরিণত হয়েছে। মানুষ চিরকালই সুন্দরের পূজারি, কৌতূহলী ও বৈচিত্র্যের প্রত্যাশী। অজানাকে জানতে, সুন্দরকে অবলোকন করতে, আবহমানকাল থেকে মানুষ ছুটে চলছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মানুষের এ অদম্য উৎসাহ থেকেই পর্যটন শিল্পের জন্ম। আধুনিক বিশ্বে পর্যটন একটি বৃহৎ শিল্প হিসেবে বিবেচিত। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতিতেও পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশে পর্যটন শিল্পের যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা কারণে এই শিল্পের বিকাশে প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হচ্ছে না। পর্যটন শিল্প: অজানাকে জানার, অচেনাকে চেনার, অদেখাকে দেখার আকাঙ্ক্ষায় এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করাকে পর্যটন বলা হয়। বর্তমানে পর্যটন একটি শিল্প হিসেবে স্বীকৃত। পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটন শিল্প আজ নতুন রূপ পরিগ্রহ করেছে। পর্যটন শিল্পের মধ্য দিয়ে এক দেশের সঙ্গে অন্য দেশের যোগসূত্র গড়ে উঠেছে। বাংলাদেশও আজ পর্যটন শিল্পে অনেক দূর অগ্রসর হয়েছে। বাংলাদেশের পর্যটন শিল্পের আকর্ষণ: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এ দেশ। অপরিমেয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এ দেশের প্রতিটি আনাচে-কানাচে। প্রাকৃতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক, আত্মিক সব সম্পদেই বাংলাদেশ সমৃদ্ধ। তাই যুগ যুগ ধরে বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ এক স্বপ্নের দেশ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। নাতিশীতোষ্ণ জলবায়ু এবং প্রাচীন সভ্যতার একটি কেন্দ্র হওয়ার কারণে বহু বছর ধরে অনেক পর্যটকের আগমন ঘটছে এদেশে। বাংলাদেশের সুন্দরবন, সোনারগাঁও, কক্সবাজার, কাপ্তাই, কুয়াকাটা, রাঙামাটি, ময়নামতি, পাহাড়পুর, পার্বত্য চট্টগ্রাম, সাজেক ভেলি প্রভৃতি স্থানের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাস করে বিভিন্ন আদিবাসী। যেমন-চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মণিপুরি, খাসিয়া প্রভৃতি। তাদের পোশাক, জীবনযাত্রা ও বর্ণাঢ্য সংস্কৃতি পর্যটকদের এদেশের প্রতি আকর্ষণ করতে অন্যতম ভূমিকা পালন করে। এগুলো ছাড়াও বাংলাদেশের পর্যটন স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো- ষাটগম্বুজ। মসজিদ, হজরত শাহজালাল (রা)-এর মাজার, কান্তজির মন্দির, ঢাকেশ্বরী মন্দির, হোসেনি দালান, মহাস্থানগড়, সোনা মসজিদ প্রভৃতি। এতসব সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্যান্য দেশের মতো পর্যটন বাংলাদেশে এখনো শিল্প হিসেবে পূর্ণ বিকশিত হতে পারেনি। বর্তমান অবস্থা: ২০২৪ সালে বাংলাদেশে প্রায় ৬,৫৫,০০০ বিদেশি পর্যটক এ দেশে এসেছেন। অথচ ২০২৫ সালে পর্যটক অনেক কমে গেছে। এতে ১ কোটি ৩০ লক্ষ ডলারের বেশি আর্থ কমেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের "Travel and Tourism Development Index 2024"-এ বাংলাদেশ ১১৯টি দেশের মধ্যে ১০৯তম অবস্থানে রয়েছে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বনিম্ন স্থানপ্রাপ্ত দেশগুলোর একটি। পর্যটন শিল্পের উন্নয়নের জন্য মূল চ্যালেঞ্জসমূহ: ১. রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ইস্যু: ২০২৪ সালের প্রথমার্ধে রাজনৈতিক পরিবেশ অস্থির হয়ে ওঠে। অন্যদিকে সরকার পরিবর্তন, বিরোধী দলের আন্দোলন এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে KNF-এর (Kuki-Chin National Front) বিদ্রোহী তৎপরতা বিদেশি পর্যটকদের ভ্রমণে অনীহা তৈরি করেছে। ২. প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব: ২০২৪ সালে সিলেটে তিন দফা বন্যায় পর্যটন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে ৫০ কোটি টাকা ক্ষতি হয় পর্যটন খাতে। ৩. 'পরিবেশ সংরক্ষণ ও পর্যটন সীমাবদ্ধতা: পরিবেশগত ভারসাম্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে ব্যাবসা ও জীবিকায় প্রভাব পড়ছে স্থানীয়দের ওপর। ৪. অর্থনৈতিক সীমাবদ্ধতা ও বিনিয়োগ প্রতিবন্ধকতা: বিদেশি বিনিয়োগকারীদের জন্য উচ্চ আমদানি শুল্ক (উদাহরণস্বরূপ, হোটেল সরঞ্জাম আমদানিতে ২৫ থেকে ৩০% শুল্ক), উচ্চ সুদের হার (১৪ থেকে ১৫%), এবং দুর্বল পরিবহণ কাঠামো এই খাতে বৈদেশিক বিনিয়োগে বাধা সৃষ্টি করছে (Observer BD, 2024) । ৫. মানবসম্পদের ঘাটতি পর্যটন শিল্পে দক্ষ জনবল সংকট রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক মানের হোটেল ব্যবস্থাপনা, ট্র্যাভেল গাইডিং, ও ডিজিটাল বিপণন খাতে প্রশিক্ষিত কর্মীর অভাব রয়েছে (ILO, 2024)। বাংলাদেশে পর্যটকদের সুবিধা: বাংলাদেশ পর্যটন সংস্থার অধীনে কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, কুয়াকাটা, রংপুর, সিলেট প্রভৃতি স্থানে ছোট-বড় অভিজাত শ্রেণির হোটেল, রেস্তোরাঁ, ক্রীড়াকেন্দ্র স্থাপন করা হয়েছে। পর্যটকদের সুবিধার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসসহ নানা ধরনের যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থাও আছে। রাঙামাটি ও কাপ্তাইয়ে হাউসবোট ও স্পিডবোটের ব্যবস্থা রয়েছে। পর্যটকদের সুবিধার জন্য পর্যটন সংস্থা ট্যুরিস্ট গাইডের ব্যবস্থা করেছে। পর্যটন শিল্পের সম্ভাবনা :পর্যটনকে বলা হয় 'Invisible Export Goods [গণিত] বা অদৃশ্য রপ্তানি পণ্য। পর্যটন এমন এক শিল্প যেখানে বিনিয়োগ, চাকরি ও আয়ের কোনো সীমা নেই। বিশেষত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেকারত্ব যেখানে প্রধান সমস্যা, সেখানে স্বল্প পুঁজিতে পর্যটন শিল্পকে কাজে লাগাতে পারলে তা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে। তবে এজন্য প্রয়োজন জাতির মানসিক গঠন ও সেবাদানের উপযুক্ত দক্ষ জনগোষ্ঠী। বাংলাদেশের পর্যটন শিল্পে সুবিধা যেমন আছে তেমনই আছে বহুবিধ সমস্যা। পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক উপাদান থাকলেও নানাবিধ সমস্যার আবর্তে আমাদের পর্যটন শিল্প সংকটাপন্ন। ১৯৯২ সালে যে পর্যটন নীতিমালা ঘোষণা করা হয়েছে তারও সুচারু বাস্তবায়ন ঘটেনি। বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যাগুলো হলো: ১. যোগাযোগ ও অবকাঠামো, ২. সরকারি ও বেসরকারি উদ্যোগের অভাব, ৩. আকর্ষণীয় প্রচারের অভাব, ৪. দক্ষ গাইডের অভাব, ৫. পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব। পর্যটন শিল্পের উন্নয়নের জন্য করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা : ১. জাতীয় পর্যটন মাস্টার প্ল্যান (২০২৩-২০৪১): বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি ১৮ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে, যার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বছরে ৫.৫৭ মিলিয়ন বিদেশি পর্যটক আকর্ষণ এবং পর্যটন খাতে দুই কোটির বেশি কর্মসংস্থান তৈরি করা (Press Xpress, ২০২৪)। ২. এআই ও ডেটা ব্যবস্থাপনা: UNDP ও BTB একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক জাতীয় পর্যটন ড্যাশবোর্ড তৈরির উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে পর্যটকদের প্রবাহ, চাহিদা, অবকাঠামোর সক্ষমতা ইত্যাদি বিশ্লেষণ করা যাবে (UNDP Bangladesh, 2024)। ৩. কমিউনিটি-বেজড পর্যটন (CBT): কমিউনিটি পর্যায়ে স্থানীয়দের সম্পৃক্ত করে পর্যটন উন্নয়নের মাধ্যমে আয় বণ্টন নিশ্চিত এবং পরিবেশ রক্ষা করা সম্ভব, যা এখন UNDP ও ILO-এর সহায়তায় কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে (ILO, 2024) | উপসংহার: বাংলাদেশে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। এদেশের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, নৈসর্গিক দৃশ্য সবই পর্যটন শিল্পের অনুকূলে। এখন শুধু প্রয়োজন সুষ্ঠু বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। পাশাপাশি বাংলাদেশের নৈসর্গিক দৃশ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের সামনে তুলে ধরার ব্যবস্থা করতে হবে। তবেই বাংলাদেশের পর্যটন শিল্প কর্মসংস্থান, বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হতে পারবে।

SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৯ : প্রবন্ধ রচনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৯ : প্রবন্ধ রচনা · সৃজনশীল

বাংলাদেশের পর্যটন শিল্প

উত্তর

বাংলাদেশের পর্যটন শিল্প ভূমিকা: একবিংশ শতাব্দীতে পর্যটন শিল্প একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম উপাদানে পরিণত হয়েছে। মানুষ চিরকালই সুন্দরের পূজারি, কৌতূহলী ও বৈচিত্র্যের প্রত্যাশী। অজানাকে জানতে, সুন্দরকে অবলোকন করতে, আবহমানকাল থেকে মানুষ ছুটে চলছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মানুষের এ অদম্য উৎসাহ থেকেই পর্যটন শিল্পের জন্ম। আধুনিক বিশ্বে পর্যটন একটি বৃহৎ শিল্প হিসেবে বিবেচিত। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতিতেও পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশে পর্যটন শিল্পের যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা কারণে এই শিল্পের বিকাশে প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হচ্ছে না। পর্যটন শিল্প: অজানাকে জানার, অচেনাকে চেনার, অদেখাকে দেখার আকাঙ্ক্ষায় এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করাকে পর্যটন বলা হয়। বর্তমানে পর্যটন একটি শিল্প হিসেবে স্বীকৃত। পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটন শিল্প আজ নতুন রূপ পরিগ্রহ করেছে। পর্যটন শিল্পের মধ্য দিয়ে এক দেশের সঙ্গে অন্য দেশের যোগসূত্র গড়ে উঠেছে। বাংলাদেশও আজ পর্যটন শিল্পে অনেক দূর অগ্রসর হয়েছে। বাংলাদেশের পর্যটন শিল্পের আকর্ষণ: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এ দেশ। অপরিমেয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এ দেশের প্রতিটি আনাচে-কানাচে। প্রাকৃতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক, আত্মিক সব সম্পদেই বাংলাদেশ সমৃদ্ধ। তাই যুগ যুগ ধরে বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ এক স্বপ্নের দেশ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। নাতিশীতোষ্ণ জলবায়ু এবং প্রাচীন সভ্যতার একটি কেন্দ্র হওয়ার কারণে বহু বছর ধরে অনেক পর্যটকের আগমন ঘটছে এদেশে। বাংলাদেশের সুন্দরবন, সোনারগাঁও, কক্সবাজার, কাপ্তাই, কুয়াকাটা, রাঙামাটি, ময়নামতি, পাহাড়পুর, পার্বত্য চট্টগ্রাম, সাজেক ভেলি প্রভৃতি স্থানের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাস করে বিভিন্ন আদিবাসী। যেমন-চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মণিপুরি, খাসিয়া প্রভৃতি। তাদের পোশাক, জীবনযাত্রা ও বর্ণাঢ্য সংস্কৃতি পর্যটকদের এদেশের প্রতি আকর্ষণ করতে অন্যতম ভূমিকা পালন করে। এগুলো ছাড়াও বাংলাদেশের পর্যটন স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো- ষাটগম্বুজ। মসজিদ, হজরত শাহজালাল (রা)-এর মাজার, কান্তজির মন্দির, ঢাকেশ্বরী মন্দির, হোসেনি দালান, মহাস্থানগড়, সোনা মসজিদ প্রভৃতি। এতসব সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্যান্য দেশের মতো পর্যটন বাংলাদেশে এখনো শিল্প হিসেবে পূর্ণ বিকশিত হতে পারেনি। বর্তমান অবস্থা: ২০২৪ সালে বাংলাদেশে প্রায় ৬,৫৫,০০০ বিদেশি পর্যটক এ দেশে এসেছেন। অথচ ২০২৫ সালে পর্যটক অনেক কমে গেছে। এতে ১ কোটি ৩০ লক্ষ ডলারের বেশি আর্থ কমেছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের "Travel and Tourism Development Index 2024"-এ বাংলাদেশ ১১৯টি দেশের মধ্যে ১০৯তম অবস্থানে রয়েছে, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বনিম্ন স্থানপ্রাপ্ত দেশগুলোর একটি। পর্যটন শিল্পের উন্নয়নের জন্য মূল চ্যালেঞ্জসমূহ: ১. রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ইস্যু: ২০২৪ সালের প্রথমার্ধে রাজনৈতিক পরিবেশ অস্থির হয়ে ওঠে। অন্যদিকে সরকার পরিবর্তন, বিরোধী দলের আন্দোলন এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে KNF-এর (Kuki-Chin National Front) বিদ্রোহী তৎপরতা বিদেশি পর্যটকদের ভ্রমণে অনীহা তৈরি করেছে। ২. প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব: ২০২৪ সালে সিলেটে তিন দফা বন্যায় পর্যটন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং কমপক্ষে ৫০ কোটি টাকা ক্ষতি হয় পর্যটন খাতে। ৩. 'পরিবেশ সংরক্ষণ ও পর্যটন সীমাবদ্ধতা: পরিবেশগত ভারসাম্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার ফলে ব্যাবসা ও জীবিকায় প্রভাব পড়ছে স্থানীয়দের ওপর। ৪. অর্থনৈতিক সীমাবদ্ধতা ও বিনিয়োগ প্রতিবন্ধকতা: বিদেশি বিনিয়োগকারীদের জন্য উচ্চ আমদানি শুল্ক (উদাহরণস্বরূপ, হোটেল সরঞ্জাম আমদানিতে ২৫ থেকে ৩০% শুল্ক), উচ্চ সুদের হার (১৪ থেকে ১৫%), এবং দুর্বল পরিবহণ কাঠামো এই খাতে বৈদেশিক বিনিয়োগে বাধা সৃষ্টি করছে (Observer BD, 2024) । ৫. মানবসম্পদের ঘাটতি পর্যটন শিল্পে দক্ষ জনবল সংকট রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক মানের হোটেল ব্যবস্থাপনা, ট্র্যাভেল গাইডিং, ও ডিজিটাল বিপণন খাতে প্রশিক্ষিত কর্মীর অভাব রয়েছে (ILO, 2024)। বাংলাদেশে পর্যটকদের সুবিধা: বাংলাদেশ পর্যটন সংস্থার অধীনে কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, কুয়াকাটা, রংপুর, সিলেট প্রভৃতি স্থানে ছোট-বড় অভিজাত শ্রেণির হোটেল, রেস্তোরাঁ, ক্রীড়াকেন্দ্র স্থাপন করা হয়েছে। পর্যটকদের সুবিধার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসসহ নানা ধরনের যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থাও আছে। রাঙামাটি ও কাপ্তাইয়ে হাউসবোট ও স্পিডবোটের ব্যবস্থা রয়েছে। পর্যটকদের সুবিধার জন্য পর্যটন সংস্থা ট্যুরিস্ট গাইডের ব্যবস্থা করেছে। পর্যটন শিল্পের সম্ভাবনা :পর্যটনকে বলা হয় 'Invisible Export GoodsGoods^{\prime} বা অদৃশ্য রপ্তানি পণ্য। পর্যটন এমন এক শিল্প যেখানে বিনিয়োগ, চাকরি ও আয়ের কোনো সীমা নেই। বিশেষত বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেকারত্ব যেখানে প্রধান সমস্যা, সেখানে স্বল্প পুঁজিতে পর্যটন শিল্পকে কাজে লাগাতে পারলে তা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে। তবে এজন্য প্রয়োজন জাতির মানসিক গঠন ও সেবাদানের উপযুক্ত দক্ষ জনগোষ্ঠী। বাংলাদেশের পর্যটন শিল্পে সুবিধা যেমন আছে তেমনই আছে বহুবিধ সমস্যা। পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক উপাদান থাকলেও নানাবিধ সমস্যার আবর্তে আমাদের পর্যটন শিল্প সংকটাপন্ন। ১৯৯২ সালে যে পর্যটন নীতিমালা ঘোষণা করা হয়েছে তারও সুচারু বাস্তবায়ন ঘটেনি। বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যাগুলো হলো: ১. যোগাযোগ ও অবকাঠামো, ২. সরকারি ও বেসরকারি উদ্যোগের অভাব, ৩. আকর্ষণীয় প্রচারের অভাব, ৪. দক্ষ গাইডের অভাব, ৫. পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব। পর্যটন শিল্পের উন্নয়নের জন্য করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা : ১. জাতীয় পর্যটন মাস্টার প্ল্যান (২০২৩-২০৪১): বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি ১৮ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে, যার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বছরে ৫.৫৭ মিলিয়ন বিদেশি পর্যটক আকর্ষণ এবং পর্যটন খাতে দুই কোটির বেশি কর্মসংস্থান তৈরি করা (Press Xpress, ২০২৪)। ২. এআই ও ডেটা ব্যবস্থাপনা: UNDP ও BTB একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক জাতীয় পর্যটন ড্যাশবোর্ড তৈরির উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে পর্যটকদের প্রবাহ, চাহিদা, অবকাঠামোর সক্ষমতা ইত্যাদি বিশ্লেষণ করা যাবে (UNDP Bangladesh, 2024)। ৩. কমিউনিটি-বেজড পর্যটন (CBT): কমিউনিটি পর্যায়ে স্থানীয়দের সম্পৃক্ত করে পর্যটন উন্নয়নের মাধ্যমে আয় বণ্টন নিশ্চিত এবং পরিবেশ রক্ষা করা সম্ভব, যা এখন UNDP ও ILO-এর সহায়তায় কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে (ILO, 2024) | উপসংহার: বাংলাদেশে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। এদেশের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া, নৈসর্গিক দৃশ্য সবই পর্যটন শিল্পের অনুকূলে। এখন শুধু প্রয়োজন সুষ্ঠু বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। পাশাপাশি বাংলাদেশের নৈসর্গিক দৃশ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের সামনে তুলে ধরার ব্যবস্থা করতে হবে। তবেই বাংলাদেশের পর্যটন শিল্প কর্মসংস্থান, বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হতে পারবে।
SSCবাংলা ২য় পত্রপরিচ্ছেদ ৪৯ : প্রবন্ধ রচনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

Barisal · 2019

জাতি গঠনে নারীসমাজের ভূমিকা
মানবকল্যাণে বিজ্ঞান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বৃক্ষরোপণ অভিযান

বৃক্ষরোপণ অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জাতি গঠনে নারীসমাজের ভূমিকা

জাতি গঠনে নারীসমাজের ভূমিকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

Jessore · 2019

স্বদেশপ্রেম
মানবকল্যাণে বিজ্ঞান
পরিবেশ দূষণ ও তার প্রতিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মানবকল্যাণে বিজ্ঞান

মানবকল্যাণে বিজ্ঞান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.স্বদেশপ্রেম

স্বদেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

Sylhet · 2019

দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা
বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পরিবেশ সংরক্ষণে বনায়ন

পরিবেশ সংরক্ষণে বনায়ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা

দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

Chittagong · 2019

স্বদেশপ্রেম
পরিবেশ দূষণ ও তার প্রতিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের ঋতুবৈচিত্র্য

বাংলাদেশের ঋতুবৈচিত্র্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.স্বদেশপ্রেম

স্বদেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।