কোনো ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে সে ভেক্টরকে বলে -
ক. সমরেখ ভেক্টর
খ. একক ভেক্টর
গ. নাল ভেক্টর
ঘ. অবস্থান ভেক্টর
উত্তর: নাল ভেক্টর
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা : সমরেখ ভেক্টর : দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তা সমরেখ ভেক্টর। একক ভেক্টর : কোনো ভেক্টরের মান এক একক হলে তাই একক ভেক্টর। নাল ভেক্টর : যে ভেক্টরের মান শূন্য তাই শূন্য বা নাল ভেক্টর। নাল ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই এর সুনির্দিষ্ট কোনো দিক নেই। অবস্থান ভেক্টর : প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাই অবস্থান ভেক্টর।
HSC Physics 1st Paper Chapter 2 : ভেক্টর MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 2 : ভেক্টর · MCQ
কোনো ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে সে ভেক্টরকে বলে -
- ক.সমরেখ ভেক্টর
- খ.একক ভেক্টর
- গ.নাল ভেক্টর
- ঘ.অবস্থান ভেক্টর
উত্তর