কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কী বলে?
ক. সমরেখ ভেক্টর
খ. স্বাধীন ভেক্টর
গ. নাল ভেক্টর
ঘ. সীমাবদ্ধ ভেক্টর
উত্তর: সীমাবদ্ধ ভেক্টর
ব্যাখ্যা: সমরেখ ভেক্টর : দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তা সমরেখ ভেক্টর। স্বাধীন ভেক্টর : কোনো ভেক্টর রাশির মান ও দিক ঠিক রেখে পাদবিন্দুকে ইচ্ছেমতো নেওয়া গেলে তাকে স্বাধীন বা মুক্ত ভেক্টর বলে। নাল ভেক্টর : যে ভেক্টরের মান শূন্য তাই শূন্য বা নাল ভেক্টর। নাল ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই এর সুনির্দিষ্ট কোনো দিক নেই। সীমাবদ্ধ ভেক্টর : কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছেমতো স্থানান্তর করতে না দেওয়া হয় অর্থাৎ যদি নির্দিষ্ট করা থাকে, তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে।
HSC Physics 1st Paper Chapter 2 : ভেক্টর MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 2 : ভেক্টর · MCQ
কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কী বলে?
- ক.সমরেখ ভেক্টর
- খ.স্বাধীন ভেক্টর
- গ.নাল ভেক্টর
- ঘ.সীমাবদ্ধ ভেক্টর
উত্তর