শান্ট ও ফিউজ একই নয়- ব্যাখ্যা কর।
উত্তর: গ্যালভানোমিটারকে অতিপ্রবাহ থেকে রক্ষা করতে এর সাথে সমান্তরালে যুক্ত অল্পমানের রোধককে শান্ট বলে। অন্যদিকে, ফিউজ একটি বৈদ্যুতিক নিরাপত্তা ডিভাইস যা কোনো বৈদ্যুতিক সার্কিটে শ্রেণিতে যুক্ত থাকে এবং অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে নিজে গলে গিয়ে সার্কিট বিচ্ছিন্ন করে যন্ত্রপাতিকে রক্ষা করে। অর্থাৎ, শান্ট নিজের মধ্য দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত করে অন্য যন্ত্রকে রক্ষা করে, অন্যদিকে ফিউজ অতিপ্রবাহে নিজে নষ্ট হয়ে যন্ত্র রক্ষা করে। ফলে শান্ট ও ফিউজ একই নয়।
HSC Physics 2nd Paper Chapter 3: চলতড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 3: চলতড়িৎ · সৃজনশীল
শান্ট ও ফিউজ একই নয়- ব্যাখ্যা কর।
উত্তর


