খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য এর তড়িচ্চালক শক্তির সমান- ব্যাখ্যা কর।
উত্তর: খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তড়িৎ প্রবাহ না থাকার কারণে কোষের অভ্যন্তরীণ রোধে কোনো বিভব পতন হয় না। তাই কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য সর্বোচ্চ থাকে। এই সর্বোচ্চ বিভব পার্থক্যকে কোষের তড়িচ্চালক শক্তি (emf) বলে। সুতরাং, খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য এর তড়িচ্চালক শক্তির সমান হয়।
HSC Physics 2nd Paper Chapter 3: চলতড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 3: চলতড়িৎ · সৃজনশীল
খোলা বর্তনীতে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য এর তড়িচ্চালক শক্তির সমান- ব্যাখ্যা কর।
উত্তর


