কার্শফের ২য় সূত্র বলতে কী বোঝো? ব্যাখ্যা করো।
উত্তর: কার্শফের ২য় সূত্র: কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান। একে ভোল্টেজ সূত্র বা 'KVL [গণিত] ও বলা হয়। ব্যাখ্যা: ধরা যাক, একটি আবদ্ধ লুপে কয়েকটি রোধ [গণিত] আছে এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ যথাক্রমে [গণিত] । যদি ওই লুপে তড়িৎচালক শক্তি E থাকে, তবে কার্শফের ২য় সুত্রানুসারে, [গণিত] অর্থাৎ, [গণিত] এই সূত্রটি মূলত শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। কারণ একটি আধান যখন কোনো আবদ্ধ পথ ঘুরে পুনরায় আগের বিন্দুতে ফিরে আসে, তখন তার মোট বিভব পরিবর্তনের সমষ্টি শূন্য হয়। অর্থাৎ উৎস থেকে সরবরাহকৃত শক্তি বর্তনীর বিভিন্ন অংশে ব্যয়িত শক্তির সমান হয়।
HSC Physics 2nd Paper Chapter 3: চলতড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 3: চলতড়িৎ · সৃজনশীল
কার্শফের ২য় সূত্র বলতে কী বোঝো? ব্যাখ্যা করো।
উত্তর


