বর্তনীতে এমিটারকে শ্রেণিতে এবং ভোল্টমিটারকে সমান্তরালে সংযোগ দেওয়া হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আমরা জানি, ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধের মান অনেক বেশি। ফলে ভোল্টমিটারকে সমান্তরালে যুক্ত করলে এর মধ্য দিয়ে সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। যার ফলে বর্তনীর মূল প্রবাহমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। ফলে ভোল্টমিটারও সঠিক পাঠ দেয়। এজন্য ভোল্টমিটারকে সমান্তরাল যুক্ত করা হয়। আমরা জানি, অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ খুব কম (প্রায় নগণ্য)। ফলে অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করলে এর মধ্যে তেমন কোনো বিভব পাতন হয় না। তাছাড়া শ্রেণী সমবায়ে যুক্ত সকল রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহিত হয়। এজন্য বর্তনীতে তড়িৎ প্রবাহ কত প্রবাহিত হচ্ছে সেটি পরিমাপের জন্য অ্যামিটারকে শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়।
HSC Physics 2nd Paper Chapter 3: চলতড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 3: চলতড়িৎ · সৃজনশীল
বর্তনীতে এমিটারকে শ্রেণিতে এবং ভোল্টমিটারকে সমান্তরালে সংযোগ দেওয়া হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর


