সূর্য কখনও কৃষ্ণগহ্বরে পরিণত হবে না—ব্যাখ্যা কর।
উত্তর: কোনো নক্ষত্রের মৃত্যু বা চূড়ান্ত পরিণতি তার ভরের উপর নির্ভর করে। বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের মতে, কোনো নক্ষত্রের অবশিষ্টাংশের ভর যদি সূর্যের ভরের [গণিত] গুণের চেয়ে কম বা সমান হয় (যাকে চন্দ্রশেখর সীমা বলা হয়), তবে সেটি শ্বেত বামন-এ পরিণত হয়। আর নক্ষত্রের ভর সূর্যের ভরের [গণিত] গুণের বেশি হলে তবেই তা কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোলে পরিণত হতে পারে। যেহেতু সূর্যের ভর চন্দ্রশেখর সীমার চেয়ে কম, তাই এর পারমাণবিক জ্বালানি শেষ হয়ে গেলে এটি প্রসারিত হয়ে লোহিত দানব এবং পরবর্তীতে সংকুচিত হয়ে শ্বেত বামনে পরিণত হবে। তাই সূর্য কখনও কৃষ্ণগহ্বরে পরিণত হবে না।
HSC Physics 2nd Paper Chapter 3: চলতড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 3: চলতড়িৎ · সৃজনশীল
সূর্য কখনও কৃষ্ণগহ্বরে পরিণত হবে না—ব্যাখ্যা কর।
উত্তর


