p-n জাংশন ডায়োডের I-V লেখচিত্রের বিমুখী ঝোঁকের বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কনপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: যখন তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তকে n-অঞ্চলের সাথে এবং ঝণাত্মক প্রান্তকে p-অঞ্চলের সাথে যুক্ত করা হয়, তখন তাকে বিমুখী ঝোঁক (Reverse Bias) বলে। বিমুখী ঝৌকের বৈশিষ্ট্য: বিমুখী ঝোঁকে p-অঞ্চলের হোলগুলো ঋণাত্মক প্রান্তের দিকে এবং n-অঞ্চলের ইলেকট্রনগুলো ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হয়। ফলে নিঃশেষিত অঞ্চলের পুরুত্ব বৃদ্ধি পায় এবং বিভব বাধা বৃদ্ধি পায়। এই অবস্থায় জাংশনের মধ্য দিয়ে প্রধানত সংখ্যালঘু বাহক দ্বারা একটি ক্ষুদ্র তড়িৎ প্রবাহ চলে। এই প্রবাহকে বিমুখী সম্পৃক্ত প্রবাহ ( [গণিত] ) বলে। এই প্রবাহের মান সাধারণত মাইক্রোঅ্যাম্পিয়ার ( [গণিত] ) রেঞ্জে থাকে এবং প্রযুক্ত বিভব বৃদ্ধির সাথে সাথে এর মান প্রায় অপরিবর্তিত থাকে। আবার, যখন প্রযুক্ত বিমুখী বিভবের মান একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখন জাংশনের মধ্যে তীব্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে সংখ্যালঘু বাহকগুলো উচ্চ গতিশক্তি লাভ করে এবং পরমাণুর সাথে সংঘর্ষের মাধ্যমে নতুন ইলেকট্রন-হোল জোড় সৃষ্টি করে। ফলে তড়িৎ প্রবাহের মান হঠাৎ করে দুত বৃদ্ধি পায়। এই নির্দিষ্ট বিভবকে ব্রেকডাউন বিভব [গণিত] বলে। [চিত্র] চিত্র: বিমুখী ঝোঁকের বৈশিষ্ট্যসূচক লেখচিত্র লেখচিত্রে দেখা যায়, বিমুখী বিভব (V) বৃদ্ধির সাথে সাথে বিমুখী প্রবাহ (I) প্রথমে প্রায় স্থির থাকে (বিমুখী সম্পৃক্ত প্রবাহ)। যখন বিভব ব্রেকডাউন বিভব ( [গণিত] ) এ পৌছায়, তখন প্রবাহের মান দ্রুত বৃদ্ধি পায়।
HSC Physics 2nd Paper Chapter 5: তাড়িত-চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 5: তাড়িত-চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ · সৃজনশীল
p-n জাংশন ডায়োডের I-V লেখচিত্রের বিমুখী ঝোঁকের বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কনপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর
চিত্র: বিমুখী ঝোঁকের বৈশিষ্ট্যসূচক লেখচিত্র
লেখচিত্রে দেখা যায়, বিমুখী বিভব (V) বৃদ্ধির সাথে সাথে বিমুখী প্রবাহ (I) প্রথমে প্রায় স্থির থাকে (বিমুখী সম্পৃক্ত প্রবাহ)। যখন বিভব ব্রেকডাউন বিভব ( ) এ পৌছায়, তখন প্রবাহের মান দ্রুত বৃদ্ধি পায়।