HSCPhysics 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
একটি স্টেপআপ ট্রান্সফরমারে 220V সরবরাহ করে 2200 V পাওয়া যায়। ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা 500 এবং রোধ 0.5Ω।
ক
চৌম্বক ফ্লাক্স কি?
উত্তর
কোনো তলের ক্ষেত্রফল এবং ঐ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলই ঐ তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স ।
খ
ডিসি উৎসের সাথে ট্রান্সফরমার যুক্ত করলে এটি কাজ করে না কেন?
উত্তর
তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়। ট্রান্সফরমার, কেবল এ.সি. লাইনে ব্যবহার করা হয় । কারণ ট্রান্সফরমার ডি.সি. লাইনে কাজ করে না। মুখ্য কুণ্ডলীতে ডি.সি. ভোল্টেজ বা প্রবাহ প্রয়োগ করলে ট্রান্সফরমারের মজ্জার মধ্য দিয়ে ধ্রুবমানের চৌম্বক ফ্লাক্স গমন করে। এ ধ্রুবমানের চৌম্বক ফ্লাক্স গৌণ কুণ্ডলীতে কোনো তড়িচ্চালক বল আবিষ্ট করতে পারে না। ফলে ইনপুট ডি.সি. ভোল্টেজের মান যাই হোক না কেন, আউটপুট গৌণ কুণ্ডলীর ভোল্টেজ সর্বদাই শূন্য হয় । তাই ট্রান্সফরমার ডিসি প্রবাহে কাজ করে না ।
গ
গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা নির্ণয় কর।
উত্তর
এখানে,
মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ,
গৌণ কুণ্ডলীর ভোল্টেজ,
মুখ্য কুণ্ডলীর পাকসংখ্যা,
গৌণ কুণ্ডলীর পাকস়ংখ্যা, ?
আমরা জানি,
বা,
বা,
বা,
অতএব, গৌণকুণ্ডলীর পাকসংখ্যা 5000 ।
ঘ
উদ্দীপক অনুসারে কুণ্ডলীদ্বয়ের রোধের অনুপাত নির্ণয় করা যাবে কি-না- বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
উত্তর
এখানে, মুখ্য কুণ্ডলীর রোধ, R = 0.5Ω
আমরা জানি,
মুখ্য কুণ্ডলীতে প্রদত্ত শক্তি = গৌণ কুণ্ডলীতে আবিষ্ট শক্তি উভয়পক্ষে সময় t দ্বারা ভাগ করে পাই,
মুখ্য কুন্ডলীর ক্ষমতা = গৌণ কুণ্ডলীতে আবিষ্ট ক্ষমতা,
বা,
বা,
বা,
অতএব, কুণ্ডলীদ্বয়ের রোধের অনুপাত নির্ণয় করা সম্ভব।
সম্পূর্ণ প্রশ্ন দেখো
