প্রিজমের বিচ্যুতি আলোর বর্ণের উপর নির্ভর করে- ব্যাখ্যা করো।
উত্তর: প্রিজমের ভিতর দিয়ে কোনো নির্দিষ্ট বর্ণের আলো অতিক্রম করার সময় এর দুটি তলে আলোর প্রতিসরণ ঘটে। একটি নির্দিষ্ট প্রতিসরাঙ্কে বিভিন্ন বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়। ফলে বিভিন্ন বর্ণের আলোর জন্য বিচ্যুতিও বিভিন্ন হয়। যেমন- প্রিজমে লাল রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম এবং বেগুনি রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি। আবার, হলুদ রঙের আলোর বিচ্যুতি লাল ও বেগুনি আলোর মাঝামাঝি। এ কারণে বলা হয়, প্রিজমের বিচ্যুতি আলোর বর্ণের ওপর নির্ভর করে।
HSC Physics 2nd Paper Chapter 6: জ্যামিতিক আলোকবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 6: জ্যামিতিক আলোকবিজ্ঞান · সৃজনশীল
প্রিজমের বিচ্যুতি আলোর বর্ণের উপর নির্ভর করে- ব্যাখ্যা করো।
উত্তর

