p-n জাংশনের বিনাশী ভোল্টেজ ব্যাখ্যা করো।
উত্তর: একটি p-n জংশন ডায়োড যখন বিমুখী ঝোঁক অবস্থায় থাকে, তখন এর মধ্য দিয়ে খুব সামান্য পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। কিন্তু বিমুখী ভোল্টেজের মান ক্রমাগত বাড়াতে থাকলে একটি নির্দিষ্ট ভোল্টেজে পৌঁছানোর পর জংশনের নিষেধ স্তর ভেঙে যায়। এর ফলে জংশনে সমযোজী বন্ধনগুলো ভেঙে গিয়ে প্রচুর সংখ্যক ইলেকট্রন ও হোল তৈরি হয় এবং বিমুখী তড়িৎ প্রবাহের মান হঠাৎ করে অনেক বেড়ে যায়। এই নির্দিষ্ট ভোল্টেজকেই P-n জাংশনের বিনাশী ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ বলে।
HSC Physics 2nd Paper Chapter 6: জ্যামিতিক আলোকবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 6: জ্যামিতিক আলোকবিজ্ঞান · সৃজনশীল
p-n জাংশনের বিনাশী ভোল্টেজ ব্যাখ্যা করো।
উত্তর

