ধারকের অভ্যন্তরে পরাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করা হয় কেনো? ব্যাখ্যা করো।
উত্তর: ধারকের ধারকত্ব বৃদ্ধির উদ্দেশ্যে ধারকের অভ্যন্তরে পরাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করা হয়। তড়িৎ শক্তিকে সঞ্চিত রাখার যান্ত্রিক ব্যবস্থাকে ধারক বলে। পরীক্ষার সাহায্যে দেখা যায় যে, কোনো ধারকের অভ্যন্তরে k পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন কোনো পরাবৈদ্যুতিক পদার্থ স্থাপন করা হলে ধারকের ধারকত্ব পূর্বের তুলনায় K গুণ হদ্ধি পায়। অর্থাৎ, কোনো ধারকের ধারকত্ব C হলে, এর অভ্যন্তরে পরাবৈদ্যুতিক ধ্রুবক k বিশিষ্ট কোনো পদার্থ স্থাপন করা হলে ধারকের পরিবর্তিত ধারকত্ব, C [গণিত] = KC হবে। অর্থাৎ, মূলত ধারকের ধারকত্ব বৃদ্ধির উদ্দেশ্যে ধারকের অভ্যন্তরে পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করা হয়।
HSC Physics 2nd Paper Chapter 2: স্থির তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 2: স্থির তড়িৎ · সৃজনশীল
ধারকের অভ্যন্তরে পরাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করা হয় কেনো? ব্যাখ্যা করো।
উত্তর

