চার্জিত গোলকের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য শূন্য কেন? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো পরিবাহী গোলককে চার্জ দেওয়া হলে চার্জগুলো বিকর্ষণের কারণে গোলকের বাইরের পৃষ্ঠে সুষমভাবে ছড়িয়ে পড়ে। পরিবাহী গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না। গাউসের সূত্রানুসারে, কোনো আবদ্ধ তলের ভেতরের মোট চার্জ শূন্য হলে, উক্ত তলের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্যও শূন্য হয়। তাই চার্জিত গোলকের কেন্দ্রে বা অভ্যন্তরে সর্বত্র তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য শূন্য থাকে।
HSC Physics 2nd Paper Chapter 2: স্থির তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 2: স্থির তড়িৎ · সৃজনশীল
চার্জিত গোলকের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য শূন্য কেন? ব্যাখ্যা কর।
উত্তর

