শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তোরাপ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কীভাবে?

উত্তর: বিশ্বস্ততা ও অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহসিক ভূমিকা রাখার দিক থেকে উদ্দীপকের তোরাপ চরিত্রের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে। বিশ্বস্ততা মানব চরিত্রের একটি বিশেষ গুণ। এ গুণ ধর্ম ও জাতীয়তার ঊর্ধ্বে । নিজের বিশ্বস্ততা রক্ষার জন্য মহান মানুষরা জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। এমন সাহসী, সত্যবাদী, বিশ্বস্ত গুণের সমাবেশ দেখা যায় উদ্দীপকের তোরাপ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলালের মধ্যে । উদ্দীপকে বর্ণিত, 'নীলদর্পণ' নাটকের জীবন্ত মুসলিম চরিত্র তোরাপ । অসাম্প্রদায়িক চেতনাবোধে ইংরেজ নীলকরদের অত্যাচার মোকাবিলায় নবীন মাধবকে নানাভাবে সহযোগিতা করে। নবীন মাধবের জন্য সে ছিল উৎসর্গপ্রাণ। তেমনিভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবোধের অধিকারী দুঃসাহসী সৈনিক মোহনলাল স্বদেশের স্বাধীনতা রক্ষায় এবং নবাব সিরাজউদ্দৌলার জীবন রক্ষায় ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে জীবন উৎসর্গ করে। তাই বিশ্বস্ততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িক চেতনাগত মহান চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে উদ্দীপকের তোরাপ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল সমগোত্রীয় ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের তোরাপ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্…

উদ্দীপক

দীনবন্ধু মিত্রের 'নীল দর্পণ' নাটকের এক জীবন্ত মুসলিম চরিত্র তোরাপ। এই তোরাপ সোচ্চার হয়েছে সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে, সমাজপতিদের অন্যায় ও অত্যাচারের বিপক্ষে একজন গরিব কৃষক হয়েও সে সত্যবাদী, সাহসী ও পরোপকারী মানুষ। নবীন মাধবের জন্য প্রাণ উৎসর্গ করতে সে প্রস্তুত। তাই নবীন মাধবের সবধরনের সাহসী কাজে সে তার সঙ্গী হয়। ধর্ম-বর্ণের ভেদাভেদ তার দৃষ্টিতে ছিল না বলেই তোরাপ শেষ পর্যন্ত নবীন মাধবের সাথে ছিল। এমনকি নিরীহ কৃষকদের পাশে থেকে অত্যাচারী শোষক ইংরেজ নীলকরদেরও মোকাবিলা করে গেছে সে।

Jessore · 2022

উত্তর

'আমি দওলতের পূজারি।'—উক্তিটি উমিচাঁদের।

উত্তর

'ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি' আলোচ্য উক্তিটি সিরাজউদ্দৌলা মিরজাফরকে উদ্দেশে করে বলেছিল । সিরাজউদ্দৌলা তাঁর অমাত্যবর্গের পরামর্শেই রাজ্যের লবণের ইজারাদারি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয়। কিন্তু পরবর্তী সময়ে নবাব জানতে পারেন যে, ইংরেজরা নানাভাবে এদেশের নিরীহ প্রজাদের শোষণ ও নিপীড়ন করছে। তখন তিনি তাঁর অমাত্যবর্গের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। কিন্তু রাজ্যের সার্বিক কল্যাণের জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। এখানে 'ওই একটি পথ' বলতে দেশের কল্যাণে একযোগে কাজ করাকে বোঝানো হয়েছে। মূলত আলোচ্য উক্তিটি দ্বারা নবাব ও তার অমাত্যবর্গের একসাথে দেশের কল্যাণে আত্মনিয়োগের দিকটি বোঝানো হয়েছে।

উত্তর

বিশ্বস্ততা ও অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহসিক ভূমিকা রাখার দিক থেকে উদ্দীপকের তোরাপ চরিত্রের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে। বিশ্বস্ততা মানব চরিত্রের একটি বিশেষ গুণ। এ গুণ ধর্ম ও জাতীয়তার ঊর্ধ্বে । নিজের বিশ্বস্ততা রক্ষার জন্য মহান মানুষরা জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। এমন সাহসী, সত্যবাদী, বিশ্বস্ত গুণের সমাবেশ দেখা যায় উদ্দীপকের তোরাপ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলালের মধ্যে । উদ্দীপকে বর্ণিত, 'নীলদর্পণ' নাটকের জীবন্ত মুসলিম চরিত্র তোরাপ । অসাম্প্রদায়িক চেতনাবোধে ইংরেজ নীলকরদের অত্যাচার মোকাবিলায় নবীন মাধবকে নানাভাবে সহযোগিতা করে। নবীন মাধবের জন্য সে ছিল উৎসর্গপ্রাণ। তেমনিভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবোধের অধিকারী দুঃসাহসী সৈনিক মোহনলাল স্বদেশের স্বাধীনতা রক্ষায় এবং নবাব সিরাজউদ্দৌলার জীবন রক্ষায় ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে জীবন উৎসর্গ করে। তাই বিশ্বস্ততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িক চেতনাগত মহান চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে উদ্দীপকের তোরাপ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল সমগোত্রীয় ।

উত্তর

“উদ্দীপক ও “সিরাজউদ্দৌলা' নাটক উভয় ক্ষেত্রেই অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিশ্বস্ত ও দুঃসাহসী যোদ্ধার প্রতিবাদী সংগ্রাম উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে।” – মন্তব্যটি যথার্থ । মানবতাবোধ ও দেশপ্রেম মানুষকে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উন্নীত করে। তারা অন্যায়ের প্রতিরোধে, মানবতার সেবায়, বিশ্বস্ততায় ও দেশপ্রেমে জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। উদ্দীপকের তোরাপ ও নাটকের মোহনলাল এমন বিশ্বস্ত ও দুঃসাহসী সৈনিক। উদ্দীপকে তোরাপ ইংরেজ নীলকরদের অন্যায়-অত্যাচারের বিপক্ষে অবস্থান নেয়। পরোপকারী মানসিকতায় সে এ দেশের অসহায় কৃষকদের ওপর ইংরেজ নীলকরদের অন্যায় আচরণ ও নানা উৎপীড়নের মোকাবিলায় দুঃসাহসী সৈনিকের প্রতিনিধিত্ব করেছে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক সেনাবাহিনীর মোকাবিলায় মানবতাবাদী, দেশপ্রেমিক, দুঃসাহসী মোহনলাল বিশ্বস্ত সিরাজবাহিনীর প্রতিনিধিত্ব করেছে। দেশরক্ষায় ও নবাব সিরাজউদ্দৌলার জীবনরক্ষায় মোহনলাল বিশ্বস্ত সৈনিকের প্রতিনিধি হয়ে বিশ্বাসঘাতক সেনাবাহিনীর মোকাবিলায় লড়াই করে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। উদ্দীপকে তোরাপ সমগ্র কৃষক সমাজের মুক্তির জন্য ইংরেজদের বিরুদ্ধে নবীন মাধবকে সহযোগিতা করেছে। আর নাটকের মোহনলাল মানবতা ও বিশ্বস্ততায় নবাবের বিশ্বাসঘাতক সেনাদের মোকাবিলা করে সিরাজউদ্দৌলাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছে। ঘটনার এমন বাস্তবতায় 'তোরাপ ও মোহনলাল উভয়ই দুঃসাহসী যোদ্ধা। সুতরাং, একজন প্রতিনিধিত্ব করেছে সমগ্র কৃষক সমাজের, অন্যজন সিরাজবাহিনীর।' তাই বলা যায়, আলোচ্য উক্তিটি যথার্থ ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।