শেয়ারFacebookWhatsApp

নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?

উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার শিবিরে তাঁর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তা উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সঙ্গে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ। আলোচ্য নাটকে পলাশির যুদ্ধে যথেষ্ট লোকবল ও সমরশক্তি থাকা সত্ত্বেও নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের কবলে পড়ে ইংরেজদের বিপক্ষে নবাব সফল হতে পারেননি। দেশবিরোধী চক্রান্তকারীরা প্রাসাদে বসেই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ড পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনকে ত্বরান্বিত করে। উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণে যুদ্ধের সময় শিবির-সীমার কূট- মন্ত্রণার কথা বলা হয়েছে। এই কূট-মন্ত্রণা নিঃসন্দেহে ঘৃণ্য কাজ। আর এই কূট-মন্ত্রণার প্রভাবই দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলার শিবিরে। নাটকের বিভিন্ন দৃশ্যে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তাঁর অমাত্যদের চক্রান্ত করতে দেখা যায়। উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণ নাটকের সে দৃশ্যগুলোর কথাই মনে করিয়ে দেয়।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে স…

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

উত্তর

'ক্লাইভের গাধা' হচ্ছে মিরজাফর।

উত্তর

সিরাজউদ্দৌলার পতন হলে কোম্পানি এক কোটি, কলকাতার বাসিন্দারা সত্তর লক্ষ এবং ক্লাইভ দশ লক্ষ টাকা পাবেন বলে চুক্তি হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে ষড়যন্ত্রকারীরা ক্লাইভের সঙ্গে চুক্তি করে। এ নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে ক্লাইভের আনা দলিলে বিশ্বাসঘাতকেরা সই করে। চুক্তি অনুযায়ী যুদ্ধে সিরাজউদ্দৌলার পতন হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক কোটি টাকা পাবে। এছাড়া কলকাতার বাসিন্দারা ক্ষতিপূরণ বাবদ পাবে সত্তর লক্ষ টাকা এবং ক্লাইভ সাহেব পাবেন দশ লক্ষ টাকা। অন্যদের টাকা সম্পর্কে নাটকে উল্লেখ করা না হলেও এ চুক্তিপত্রে জগৎশেঠ, রাজবল্লভ, মিরন সবাই স্বাক্ষর করে।

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার শিবিরে তাঁর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তা উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সঙ্গে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ। আলোচ্য নাটকে পলাশির যুদ্ধে যথেষ্ট লোকবল ও সমরশক্তি থাকা সত্ত্বেও নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের কবলে পড়ে ইংরেজদের বিপক্ষে নবাব সফল হতে পারেননি। দেশবিরোধী চক্রান্তকারীরা প্রাসাদে বসেই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ড পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনকে ত্বরান্বিত করে। উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণে যুদ্ধের সময় শিবির-সীমার কূট- মন্ত্রণার কথা বলা হয়েছে। এই কূট-মন্ত্রণা নিঃসন্দেহে ঘৃণ্য কাজ। আর এই কূট-মন্ত্রণার প্রভাবই দেখতে পাই নবাব সিরাজউদ্দৌলার শিবিরে। নাটকের বিভিন্ন দৃশ্যে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তাঁর অমাত্যদের চক্রান্ত করতে দেখা যায়। উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণ নাটকের সে দৃশ্যগুলোর কথাই মনে করিয়ে দেয়।

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনা হলো বিশ্বাসঘাতকতার কাছে দেশপ্রেমের পরাজয়, যা উদ্দীপকে সমভাবে প্রতিফলিত হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য হলো নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম। কিন্তু এ নাটকের ঘটনাপ্রবাহে উঠে এসেছে এক বেদনাবিধুর পরিণতি। সেনাপতি ও অমাত্যদের ঘৃণ্য ষড়যন্ত্রের কাছে নবাবকে বরণ করতে হয় করুণ পরিণতি। ফলে বিশ্বাসঘাতকতার কাছে পরাজয় ঘটে দেশপ্রেমের। উদ্দীপকে আলোচ্য নাটকের চেতনাকেই উপস্থাপন করা হয়েছে। সেখানে মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলার পতনের ঘটনাকে স্মরণ করা হয়েছে। মিরজাফর এই চক্রান্ত করেছিল নবাবের শিবিরে বসেই। মূলত তার এ বিশ্বাসঘাতকতার কারণেই পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন এবং বাংলার স্বাধীনতা-সূর্য ডুবে গিয়েছিল। এ ভাবেরই ব্যঞ্জনা বহন করছে 'নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে' পঙক্তিটি। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলার স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি মিরজাফর ও অন্যান্য অমাত্যদের ষড়যন্ত্রের ফলে গভীর বেদনা নিয়ে পরাজয় বরণ করেছেন। তাঁর সে মর্মবেদনাই রূপায়িত হয়েছে উদ্দীপকের কবিতাংশে। তাই নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার মিল রয়েছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হউক সে মহাজ্ঞানী মহাধনবান, অসীম ক্ষমতা তার অতুল সম্মান। -------------------------------- হউক বীরেন্দ্র সে যেন রোস্তম শত শত দাস তার সেবুক চরণ করুক স্তাবকদল স্তব সংকীর্তন। কিন্তু যে সাধেনি কভু জন্মভূমি হিত, স্বজাতির সেবা যে করেনি কিঞ্চিৎ জানাও সে নরাধমে জানাও সত্বর অতীব ঘৃণিত সে পাষণ্ড বর্বর।

Chittagong · 2017

ক
রাইসুল জুহালার প্রকৃত নাম কী?
খ
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব" বলতে কী বোঝানো হয়েছে?
গ
"উদ্দীপকের মূলভাব 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের জন্য প্রযোজ্য নয়"- ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের শেষ চরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতিকে নির্দেশ করে কি? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপসিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?উদ্দীপকের শেষ চরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতিকে নির্দেশ করে কি? তোমার উ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।