শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের করুণ পরিণতি আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের ট্র্যাজেডির নায়কের আত্মদ্বন্দ্বের পরিণতির মতোই 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের করুণ পরিণতি হয়েছে বলা যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকের নায়ক নবাব সিরাজ আত্মদ্বন্দ্বের বেদনায় স্থির ছিলেন। তিনি তার অমাত্যবর্গের ষড়যন্ত্রের বিষয়টি অনুমান করতে পেরেও তাদের বিরুদ্ধে কঠোর হতে পারেননি। এদিকে তার খালা ঘসেটি বেগমের প্রাসাদ ষড়যন্ত্র তাকে আরও বেশি মর্মপীড়া দেয়। এই নিঃসীম দুঃখবোধ ও নিজের প্রতি অবিশ্বাস তাকে করুণ পরিণতি বরণ করতে বাধ্য করে। দ্বিধা-দ্বন্দ্বে থেকেও তিনি সেনাপতিদের বিশ্বাস করেন এবং তার জীবনাবসনার ঘটে। উদ্দীপকে ট্র্যাজেডির নায়ক সম্পর্কে বলা হয়েছে এ নায়ক নিঃসীম দুঃখ ভোগ ও নিদারুণ বেদনায় থাকেন। এ বেদনাবোধ ও দুঃখ তার প্রাণকে বিমথিত করে তোলে। ট্র্যাজেডিতে আত্মদ্বন্দ্বে পরাভূত মানবাত্মার সকরুণ বেদনা ও সুকঠোর পীড়নের চিত্র উদ্ঘাটিত হয়। নায়কের মৃত্যু অনিবার্য না হলেও তার পরাজিত জীবন মৃত্যুর চেয়েও অধিকতর করুণ হয়। প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়তে লড়তে শেষপর্যন্ত নায়ক মৃত্যুর কোলেও ঢলে পড়ে । তখন তার অনমনীয় শক্তিও নিঃশেষ হয়ে পড়ে থাকে । 'সিরাজউদ্দৌলা' নাটকের নায়ক নবাব সিরাজ উদ্দীপকের ট্র্যাজেডির নায়কের বাস্তব প্রতিচ্ছবি। তিনি অন্তর্দ্বন্দ্বে মারাত্মকভাবে আড়ষ্ট। তার চারপাশে কেবল অবিশ্বাসের দেয়াল। কাকে রেখে কাকে বিশ্বাস করবেন এই অন্তর্জালায় তার নিঃসীম দুঃখবোধ জাগ্রত থাকে। তিনি যেন নিজের কাছেই নিজে পরাজিত। যাদের তিনি বাংলার সেনাপতি করে আশ্বস্ত হতে চেয়েছেন, তারাই তার জন্য বড়ো দেয়াল তৈরি করেছে। ব্রিটিশ বেনিয়াদের সাথে যোগসাজশে সেই মিরজাফর ও তার সহযোগীরা চায় নবাবের পরাজয়। এজন্য তিনি যুদ্ধের আগেই মনস্তাত্ত্বিক পরাজয় বরণ করেছেন। এত ব্যথা নবাব সহ্য করে লড়াই চালাবেন তা ভাবাটাও দুষ্কর। ঘরের ও বাইরের শত্রুর যৌথ চক্রান্ত তাকে অস্থির করে তোলে । ফলে তিনি অনমনীয় হতে পারেন না, আবার না পারেন নমনীয় হতে । এমন প্রতিকূল পরিবেশে লড়াই করতে গিয়ে তিনি পরাজিত ও নিহত হন। উদ্দীপকে ট্র্যাজেডি নায়কের এমন করুণ পরিণতির কথাই বলা হয়েছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের করুণ পরিণতি আল…

উদ্দীপক

আত্মদ্বন্ধে পরাভূত মানবাত্মার সকরুণ বেদনা ও সুকঠোর পীড়নের চিত্র যে নাটকে উদঘাটিত হয় তাকে ট্র্যাজেডি বলে। ট্র্যাজেডি নাটকে নায়কের নিঃসীম দুঃখ ভোগ ও নিদারুণ বেদনা প্রাণকে বিমথিত করে তোলে। ট্র্যাজেডিতে মৃত্যু অনিবার্য নয়। নায়কের পরাজিত জীবন মৃত্যুর চেয়েও অধিকতর সকরুণ। প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করতে করতে শেষ পর্যন্ত নায়ক মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিঃশেষ হয়ে পড়ে তার অনমনীয়ক্তি।

Barisal · 2022

উত্তর

নকল দলিল দেখিয়ে উমিচাঁদকে ঠকানোর ব্যবস্থা করা হয়েছিল।

উত্তর

প্রতিশোধপরায়ণ হয়ে ঘসেটি বেগম সিরাজউদ্দৌলাকে লক্ষ্য করে প্রশ্নোক্ত উক্তিটি করেছিল। নবাব সিরাজউদ্দৌলাকে সরিয়ে যারা অর্থ ও ক্ষমতা লাভের জন্য ষড়যন্ত্র করেছিল, তাদের সঙ্গে ছিল ঘসেটি বেগম। সিরাজউদ্দৌলা নবাব হলে তা মেনে নিতে পারে না ঘসেটি বেগম । তাই সে গোপনে মিরজাফর ও অন্যদের সঙ্গে ষড়যন্ত্র করে । নবাব সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমের এই কর্মকাণ্ড বুঝতে পেরে তাকে মতিঝিল থেকে নবাবের মায়ের কাছে নিয়ে যেতে চাইলে ক্ষুব্ধ হয় ঘসেটি বেগম। আর তখনই সে নবাবকে উদ্দেশ্য করে প্রশ্নোক্ত উক্তিটি করে।

উত্তর

উদ্দীপকের প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের নিকটজনের ষড়যন্ত্র সত্ত্বেও সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে অনেকাংশেই সাদৃশ্য বহন করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা নির্বিঘ্নে শাসন ক্ষমতা চালাতে পারেননি। বিদেশি বেনিয়াদের পাশাপাশি রাজ্যের সেনাপতি ও নিকটজনের ষড়যন্ত্র তাকে স্থির থাকতে দেয়নি। তিনি এসব নিয়ে চিন্তাগ্রস্ত ছিলেন। বিদেশি শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন তা তিনি পাননি। মিরজাফরসহ বেশকিছু বিশ্বাসঘাতক অমাত্যের চক্রান্তে দ্বিধান্বিত ছিলেন। ফলে পলাশির যুদ্ধে তিনি কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেননি। উদ্দীপকে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে ট্র্যাজেডির নায়ক চরিত্রে। এক্ষেত্রে নায়ক তার চারপাশের পরিবেশ দ্বারা আবদ্ধ থাকেন। তিনি অন্তর্দ্বন্দ্বে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। একধরনের দোদুল্যমানতায় সন্দিগ্ধ থাকতে হয় তাকে। লড়াই করতে হলে চারপাশের যে স্বতঃস্ফূর্ত পরিবেশ প্রয়োজন তা নিশ্চিত না হলে যে কারো পক্ষেই টিকে থাকা কঠিন হয়ে পড়ে। দ্বিধা-দ্বন্দ্বে লড়াই করতে সঠিক সিদ্ধান্ত নেওয়া কষ্টসাধ্য হয় বিধায় নায়ককে শেষ পর্যন্ত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করতে হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজও তার প্রধান সেনাপতি মিরজাফর, কিছু স্বার্থন্বেষী অমাত্যবর্গ ও আপন খালা ঘসেটি বেগমের চক্রান্তের কারণে প্রতিকূল পরিস্থির শিকার হন। নিজের প্রতি নিজেই অবিশ্বাস পোষণ করেন এ নবাব। চারপাশে তার কেবল অবিশ্বাসের দেয়াল মনে হয়। ফলে শেষাবধি পলাশিতে তাঁর লড়াই সফল হয়নি। তাঁর জীবন প্রদীপও নিভে যায় এভাবে প্রতিকূলতার সাথে লড়াই করতে গিয়ে । প্রতিকূলতার বিরুদ্ধে এই লড়াই নাটকের প্রেক্ষাপটের সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রচনা করেছে ।

উত্তর

উদ্দীপকের ট্র্যাজেডির নায়কের আত্মদ্বন্দ্বের পরিণতির মতোই 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের করুণ পরিণতি হয়েছে বলা যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকের নায়ক নবাব সিরাজ আত্মদ্বন্দ্বের বেদনায় স্থির ছিলেন। তিনি তার অমাত্যবর্গের ষড়যন্ত্রের বিষয়টি অনুমান করতে পেরেও তাদের বিরুদ্ধে কঠোর হতে পারেননি। এদিকে তার খালা ঘসেটি বেগমের প্রাসাদ ষড়যন্ত্র তাকে আরও বেশি মর্মপীড়া দেয়। এই নিঃসীম দুঃখবোধ ও নিজের প্রতি অবিশ্বাস তাকে করুণ পরিণতি বরণ করতে বাধ্য করে। দ্বিধা-দ্বন্দ্বে থেকেও তিনি সেনাপতিদের বিশ্বাস করেন এবং তার জীবনাবসনার ঘটে। উদ্দীপকে ট্র্যাজেডির নায়ক সম্পর্কে বলা হয়েছে এ নায়ক নিঃসীম দুঃখ ভোগ ও নিদারুণ বেদনায় থাকেন। এ বেদনাবোধ ও দুঃখ তার প্রাণকে বিমথিত করে তোলে। ট্র্যাজেডিতে আত্মদ্বন্দ্বে পরাভূত মানবাত্মার সকরুণ বেদনা ও সুকঠোর পীড়নের চিত্র উদ্ঘাটিত হয়। নায়কের মৃত্যু অনিবার্য না হলেও তার পরাজিত জীবন মৃত্যুর চেয়েও অধিকতর করুণ হয়। প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়তে লড়তে শেষপর্যন্ত নায়ক মৃত্যুর কোলেও ঢলে পড়ে । তখন তার অনমনীয় শক্তিও নিঃশেষ হয়ে পড়ে থাকে । 'সিরাজউদ্দৌলা' নাটকের নায়ক নবাব সিরাজ উদ্দীপকের ট্র্যাজেডির নায়কের বাস্তব প্রতিচ্ছবি। তিনি অন্তর্দ্বন্দ্বে মারাত্মকভাবে আড়ষ্ট। তার চারপাশে কেবল অবিশ্বাসের দেয়াল। কাকে রেখে কাকে বিশ্বাস করবেন এই অন্তর্জালায় তার নিঃসীম দুঃখবোধ জাগ্রত থাকে। তিনি যেন নিজের কাছেই নিজে পরাজিত। যাদের তিনি বাংলার সেনাপতি করে আশ্বস্ত হতে চেয়েছেন, তারাই তার জন্য বড়ো দেয়াল তৈরি করেছে। ব্রিটিশ বেনিয়াদের সাথে যোগসাজশে সেই মিরজাফর ও তার সহযোগীরা চায় নবাবের পরাজয়। এজন্য তিনি যুদ্ধের আগেই মনস্তাত্ত্বিক পরাজয় বরণ করেছেন। এত ব্যথা নবাব সহ্য করে লড়াই চালাবেন তা ভাবাটাও দুষ্কর। ঘরের ও বাইরের শত্রুর যৌথ চক্রান্ত তাকে অস্থির করে তোলে । ফলে তিনি অনমনীয় হতে পারেন না, আবার না পারেন নমনীয় হতে । এমন প্রতিকূল পরিবেশে লড়াই করতে গিয়ে তিনি পরাজিত ও নিহত হন। উদ্দীপকে ট্র্যাজেডি নায়কের এমন করুণ পরিণতির কথাই বলা হয়েছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।