শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকে বর্ণিত ঘটনা 'সিরাজউদ্দৌলা' নাটকের করুণ পরিণতির আংশিক ছায়াচিত্র।” – মতামত বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সমগ্র চিত্রকে প্রকাশ করে না; এটি 'সিরাজউদ্দৌলা' নাটকের বেদনাবহ পরিণতির খণ্ডচিত্র মাত্র। 'সিরাজউদ্দৌলা' নাটকটি ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের পটভূমিতে রচিত। এ নাটকে কীভাবে সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন, তা বর্ণিত হয়েছে। পরাজিত নবাবকে কারাগারে বন্দি অবস্থায় নৃশংসভাবে হত্যা করার কাহিনিও চিত্রিত হয়েছে এ নাটকে । উদ্দীপকের বৈলাম মল্লিক এক কপট ও বিশ্বাসঘাতক চরিত্র। সে বিষখালী নদীতে জেগে ওঠা ছৈলার চর দখল করার জন্য জমিদারের সাথে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাবের সাথে তাঁর অমাত্য ও আপনজনদের বিশ্বাসঘাতকতার চিত্র ফুটে উঠেছে'। নাটকটিতে মিরজাফর, ঘসেটি বেগম, জগৎশেঠদের ষড়যন্ত্র এবং ইংরেজদের সুযোগসন্ধানী মানসিকতার পরিচয় পাওয়া যায়। ফলে নবাবের মৃত্যু 'সিরাজউদ্দৌলা' নাটকের মুখ্য বিষয় নয়। নাটকটি বস্তুত একটি ঐতিহাসিক ঘটনার শৈল্পিক আখ্যান। কিন্তু উদ্দীপকের পটভূমি এত বিস্তৃত নয় । কাহিনিতে ঘটনাচিত্র খুব বেশি নয়। গ্রামীণ একজন মানুষ কীভাবে ষড়যন্ত্র করে চর দখল করে নিল, উদ্দীপকে তাই প্রধান বিবেচ্য। যদিও মিরজাফর ও বৈলাম মল্লিক চারিত্রিক দিক থেকে একই রকম । উপর্যুক্ত আলোচনায় আমরা দেখলাম, 'সিরাজউদ্দৌলা' নাটকে যেখানে একটা বিস্তৃত পটভূমি রয়েছে, সেখানে উদ্দীপকের কাহিনিতে তেমন বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা ও কপটতার চিত্র থাকা সত্ত্বেও উদ্দীপকটি তাই 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি খণ্ডিত দিককে উন্মোচন করে। সার্বিক দিক বিবেচনায় তাই 'সিরাজউদ্দৌলা' নাটক ও উদ্দীপকের আলোকে বলা যায়, প্রশ্নে উল্লিখিত মন্তব্যটি যথার্থ ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

“উদ্দীপকে বর্ণিত ঘটনা 'সিরাজউদ্দৌলা' নাটকের করুণ পরিণতির আংশিক ছায়…

উদ্দীপক

'ছৈলারচর' বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা চর। পলিতে উর্বর চরের ভূমি । এলাকার বৈলাম মল্লিক চরের ভূমি দখলের লোভ সামলাতে পারল না। কিন্তু এলাকার সমাজসেবক জমিদারের বিরুদ্ধে লড়বে কে? বৈলাম গোপনে সখ্য করেন জমিদারের দূর-সম্পর্কের জ্ঞাতি ভাই পিলু সিকদারের সাথে। তার সহায়তায় বৈলাম মল্লিক এবং তার চাটুকার বাহিনী চর দখল করে। এখন বৈলামের নতুন চরের দায়িত্ব নেয়া ও অনুষ্ঠানে উপস্থিতি ছাড়া ছৈলারচরের দায়িত্ব গ্রহণে অনীহা দেখায়। নেতৃত্বের দাপট দেখানোর সময়। সে পিল সিকদারের উদবোধনী এভাবে নদীর বুকে জেগে ওঠা নতুন চরটি জমিদারের নেতৃত্ব হারায়।

Comilla · 2019

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকে শেষ সংলাপ মোহাম্মদি বেগের।

উত্তর

ফোর্ট উইলিয়াম দুর্গে নবাব সিরাজউদ্দৌলার আক্রমণের মুখে ইংরেজরা পালিয়ে যাওয়ায় উমিচাঁদ প্রশ্নোক্ত মন্তব্যটি করেছে। ১৭০৬ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজরা নবাবের বিনা অনুমতিতে সামরিক শক্তি বৃদ্ধি করে। তাই নবাব ওই দুর্গ আক্রমণ করেন । ইংরেজ সৈন্যরা নবাবের সৈন্যদের আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়লে ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড ও ম্যানিংহাম নৌকাযোগে দুর্গ থেকে পালিয়ে আত্মরক্ষা করে। শেষ পর্যায়ে ক্যাপ্টেন ক্লেটনও গভর্নর ড্রেকের সাথে পরামর্শের নাম করে আত্মরক্ষার্থে সব প্রতিজ্ঞা ভুলে দুর্গ থেকে পালিয়ে যায় । তাই ব্যঙ্গার্থে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

চক্রান্ত করে কর্তৃত্ব লাভের দিক থেকে উদ্দীপকের বৈলাম মল্লিক 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রটির সঙ্গে তুলনীয় । 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর একজন কপট ও উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি । সিরাজউদ্দৌলার সেনাপতি হওয়া সত্ত্বেও তার আগ্রহ সিংহাসনে বসা । কিন্তু ইংরেজদের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। এ কারণে সে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ফলে মিরজাফরের কর্মকাণ্ডে বস্তুত স্বার্থপরতা, কপটতা ও বিশ্বাসঘাতকতাই চিহ্নিত হয় । পক্ষান্তরে উদ্দীপকের বৈলাম মল্লিক বিষখালী নদীতে জেগে ওঠা ছৈলার চর দখল করতে চায়। তার পথের বাধা জমিদার। এ কারণে মিরজাফর যেমন বড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয়, তেমনি বৈলাম' মল্লিকও বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয়। জমিদারের জ্ঞাতি ভাই পুিল সিকদারের সঙ্গে ষড়যন্ত্র করে সে চরটি দখল করে নেয়। চরের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রেও বৈলাম মল্লিক মিরজাফরের মতো নাটকীয়তার আশ্রয় নেয়। সে পিলু সিকদারের উপস্থিতি ও দোয়া ছাড়া চরের দায়িত্ব গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। অর্থাৎ মিরজাফরের মতো বৈলাম মল্লিকও একজন স্বার্থপর, বিশ্বাসঘাতক ও কপট ব্যক্তি ।

উত্তর

উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সমগ্র চিত্রকে প্রকাশ করে না; এটি 'সিরাজউদ্দৌলা' নাটকের বেদনাবহ পরিণতির খণ্ডচিত্র মাত্র। 'সিরাজউদ্দৌলা' নাটকটি ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের পটভূমিতে রচিত। এ নাটকে কীভাবে সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন, তা বর্ণিত হয়েছে। পরাজিত নবাবকে কারাগারে বন্দি অবস্থায় নৃশংসভাবে হত্যা করার কাহিনিও চিত্রিত হয়েছে এ নাটকে । উদ্দীপকের বৈলাম মল্লিক এক কপট ও বিশ্বাসঘাতক চরিত্র। সে বিষখালী নদীতে জেগে ওঠা ছৈলার চর দখল করার জন্য জমিদারের সাথে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাবের সাথে তাঁর অমাত্য ও আপনজনদের বিশ্বাসঘাতকতার চিত্র ফুটে উঠেছে'। নাটকটিতে মিরজাফর, ঘসেটি বেগম, জগৎশেঠদের ষড়যন্ত্র এবং ইংরেজদের সুযোগসন্ধানী মানসিকতার পরিচয় পাওয়া যায়। ফলে নবাবের মৃত্যু 'সিরাজউদ্দৌলা' নাটকের মুখ্য বিষয় নয়। নাটকটি বস্তুত একটি ঐতিহাসিক ঘটনার শৈল্পিক আখ্যান। কিন্তু উদ্দীপকের পটভূমি এত বিস্তৃত নয় । কাহিনিতে ঘটনাচিত্র খুব বেশি নয়। গ্রামীণ একজন মানুষ কীভাবে ষড়যন্ত্র করে চর দখল করে নিল, উদ্দীপকে তাই প্রধান বিবেচ্য। যদিও মিরজাফর ও বৈলাম মল্লিক চারিত্রিক দিক থেকে একই রকম । উপর্যুক্ত আলোচনায় আমরা দেখলাম, 'সিরাজউদ্দৌলা' নাটকে যেখানে একটা বিস্তৃত পটভূমি রয়েছে, সেখানে উদ্দীপকের কাহিনিতে তেমন বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা ও কপটতার চিত্র থাকা সত্ত্বেও উদ্দীপকটি তাই 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি খণ্ডিত দিককে উন্মোচন করে। সার্বিক দিক বিবেচনায় তাই 'সিরাজউদ্দৌলা' নাটক ও উদ্দীপকের আলোকে বলা যায়, প্রশ্নে উল্লিখিত মন্তব্যটি যথার্থ ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।