শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের পরিবেশবাদীদের সঙ্গে সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের আদর্শিক মিল খুঁজে পাওয়া যায় ?

উত্তর: দেশের প্রতি ভালোবাসা এবং অবৈধ দখলদারিত্বের বিরোধিতার ক্ষেত্রে উদ্দীপকের পরিবেশবাদীদের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের আদর্শিক মিল খুঁজে পাওয়া যায় । 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি দেশ ও দেশের মানুষের জন্য সব সময় ভাবতেন। তিনি দেশের মানুষের ভালোর জন্য নিরলস চেষ্টা করে গেছেন। সিরাজের শাসনামলে ইংরেজরা ব্যবসায়ের নামে এ দেশের মানুষের ওপর শোষণ ও নির্যাতন শুরু করে। সিরাজউদ্দৌলা এর বিরোধিতা করেন। তিনি দেশ থেকে ইংরেজদের উৎখাত করতে চেষ্টা করেন। কিন্তু এ দেশীয় কিছু ষড়যন্ত্রকারীর কারণে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হন । উদ্দীপকের অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালি উত্তোলন ও ফসলি জমি নষ্ট করে ইটভাটা করতে গিয়ে পরিবেশের ক্ষতি করছে। তাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন পরিবেশবাদীরা। প্রতিবাদের পরও অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ফলে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন পরিবেশবাদীরা। বস্তুত পরিবেশবাদীরা যে কাজ করেছেন তা স্বদেশপ্রেমে উজ্জীবিত হয়েই করেছেন । আর এমন স্বদেশপ্রেমের পরিচয় মেলে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে। ফলে উদ্দীপকের পরিবেশবাদীদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার আদর্শিক মিল খুঁজে পাওয়া যায় ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের পরিবেশবাদীদের সঙ্গে সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের আদর…

উদ্দীপক

পুরানগড়ের পাশ দিয়ে বয়ে গেছে মাতামুহুরী নদী। একশ্রেণির অসাধু ব্যবসায়ী নদীতে শত শত মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। মেশিনের বিকট শব্দে এলাকা প্রকম্পিত। অন্যদিকে, তারা এলাকার ধানি জমিগুলোকে ইটভাটা বানিয়ে কৃষি উৎপাদন বন্ধ করে দিয়েছে । ইট পোড়ানোর কাঠ জোগান দিতে তারা নির্বিচারে বৃক্ষনিধনযজ্ঞে লিপ্ত হয়েছে। এলাকার পরিবেশবাদী সচেতনমহল ব্যবসার নামে এই ধরনের পরিবেশ বিপর্যয়মূলক ভয়াবহ কর্মকাণ্ডের বিরোধিতা করে প্রশাসনের নিকট এর প্রতিকার চায়। কিন্তু ব্যবসায়ীরা প্রশাসনের নজর এড়িয়ে নানা কৌশলে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে। পরিবেশবাদীরা মনে করেন, এভাবে চলতে থাকলে অচিরেই মানবিক বিপর্যয়ও ঘটে যেতে পারে । তাই ব্যবসায়ীদের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব-সংঘাত লেগেই আছে ।

Dinajpur · 2019

উত্তর

১৭৫৭ সালের ৯ই ফেব্রুয়ারি আলিনগরের সন্ধিচুক্তি সম্পাদিত হয়।

উত্তর

প্রশ্নোক্ত মন্তব্যটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলার অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতার দিকটি বোঝানো হয়েছে। ইংরেজদের সঙ্গে যুদ্ধে রাজ অমাত্যগণ নবাব সিরাজউদ্দৌলার কর্তৃত্ব রক্ষায় জীবন উৎসর্গ করবেন বলে পবিত্র গ্রন্থ নিয়ে শপথ করেছিলেন। কিন্তু নবাবকে পরাজিত করতে গোপনে অনেকেই ষড়যন্ত্র করেছিলেন ইংরেজদের সাথে, যা তাদের কর্মকাণ্ডে প্রকাশ পেয়েছে। অমাত্যবর্গের এই বিশ্বাসঘাতকতার দিকটিই প্রশ্নোক্ত মন্তব্যে প্রকাশ পেয়েছে।

উত্তর

দেশের প্রতি ভালোবাসা এবং অবৈধ দখলদারিত্বের বিরোধিতার ক্ষেত্রে উদ্দীপকের পরিবেশবাদীদের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের আদর্শিক মিল খুঁজে পাওয়া যায় । 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি দেশ ও দেশের মানুষের জন্য সব সময় ভাবতেন। তিনি দেশের মানুষের ভালোর জন্য নিরলস চেষ্টা করে গেছেন। সিরাজের শাসনামলে ইংরেজরা ব্যবসায়ের নামে এ দেশের মানুষের ওপর শোষণ ও নির্যাতন শুরু করে। সিরাজউদ্দৌলা এর বিরোধিতা করেন। তিনি দেশ থেকে ইংরেজদের উৎখাত করতে চেষ্টা করেন। কিন্তু এ দেশীয় কিছু ষড়যন্ত্রকারীর কারণে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হন । উদ্দীপকের অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালি উত্তোলন ও ফসলি জমি নষ্ট করে ইটভাটা করতে গিয়ে পরিবেশের ক্ষতি করছে। তাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন পরিবেশবাদীরা। প্রতিবাদের পরও অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ফলে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন পরিবেশবাদীরা। বস্তুত পরিবেশবাদীরা যে কাজ করেছেন তা স্বদেশপ্রেমে উজ্জীবিত হয়েই করেছেন । আর এমন স্বদেশপ্রেমের পরিচয় মেলে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে। ফলে উদ্দীপকের পরিবেশবাদীদের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার আদর্শিক মিল খুঁজে পাওয়া যায় ।

উত্তর

উদ্দীপক এবং নাটকের প্রেক্ষাপট ভিন্ন হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ এবং উদ্দীপকের অসাধু ব্যবসায়ী উভয়েই অসৎ মানসিকতাসম্পন্ন। “সিরাজউদ্দৌলা” নাটকের প্রেক্ষাপটে আছে ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ এবং সেই যুদ্ধকে ঘিরে গড়ে ওঠা রাজনীতি। ইংরেজরা এখানে কুটিল ষড়যন্ত্রকারী। নবাব সিরাজউদ্দৌলা তাদের ব্যবসার নামে চালানো লুণ্ঠন- শোষণকে বন্ধ করতে চান। অন্যদিকে, ইংরেজরা চায় বাংলার শাসনক্ষমতা নিজেদের করতে। বস্তুত তারা দখলদারি মানসিকতার অধিকারী। উদ্দীপকের অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালি উত্তোলন করে পরিবেশ বিপর্যয়ের কাজ করছে। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ফসলি জমি নষ্ট করে ইটভাটা তৈরি করেছে। এ ব্যাপারে পরিবেশবাদীদের আপত্তিও তারা শোনেনি। প্রশাসনের চোখও ফাঁকি দিয়ে তারা নিজেদের কাজ করে চলেছে অবিরত। ফলে পরিবেশবাদীদের সঙ্গে তাদের দ্বন্দ্বও হয়ে পড়েছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। 'সিরাজদ্দৌলা' নাটক এবং উদ্দীপকের প্রেক্ষাপট আলাদা। উদ্দীপকের বিষয়টি স্থানিক কিন্তু নাটকের বিষয়টি রাষ্ট্রীক। উদ্দীপকের অসাধু ব্যবসায়ীরা অর্থনৈতিক লাভের প্রতি বেশি মনোযোগী ছিল। আবার নাটকের ইংরেজ বেনিয়ারাও কোম্পানির স্বার্থে বেশি মনোযোগী ছিল। বাংলাকে শোষণ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়াই ছিল তাদের উদ্দেশ্য। তাই নিশ্চিতভাবেই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী আর 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বেনিয়াদের চরিত্র এক ও অভিন্ন ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।