শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে যুদ্ধক্ষেত্রে মোহনলালের ভূমিকার তুলনা করো।

উত্তর: দেশের জন্য জীবন বাজি রাখার ক্ষেত্রে উদ্দীপকের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল তুলনীয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহনলাল ছিলেন একজন দেশপ্রেমিক বীর। তিনি নবাব সিরাজউদ্দৌলার নির্দেশে পলাশির প্রান্তরে প্রাণপণে লড়াই করেছেন। প্রধান সেনাপতি মিরজাফর যেখানে বিশ্বাসঘাতকতা করে যুদ্ধক্ষেত্রে ইংরেজদের পক্ষাবলম্বন করেছিল, সেখানে মোহনলাল দেশের জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করেছিলেন। ইংরেজদের প্রবল আক্রমণে মৃত্যু আসন্ন জেনেও তিনি একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আর নবাবকে রাজধানীতে ফেরত পাঠিয়েছিলেন পুনরায় সৈন্য সংগঠিত করতে। উদ্দীপকে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ দেশাত্মবোধে অবিচল ছিলেন । তিনি দেশের জন্য জীবন বাজি রেখেছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর সম্মুখে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন। সহযোদ্ধাদের জীবন বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ করে তিনি শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছেন। আর বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের এই বীরত্ব 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহনলালের যুদ্ধক্ষেত্রের কর্মকাণ্ডেরই সমতুল্য ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে য…

উদ্দীপক

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাঙামাটির 'বুড়িঘাট' যুদ্ধে শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের কাছাকাছি চলে আসে। সহযোদ্ধাদের অপ্রস্তুতির বিষয়টি টের পেয়ে মুন্সি আবদুর রউফ মেশিনগানের গুলি চালিয়ে পাকিস্তানি সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়েন। পরে সহযোদ্ধারা প্রস্তুতি নিয়ে যুদ্ধ চালিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করার প্রাক্কালে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে শহিদ হন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ। পরাস্ত হয় শত্রুপক্ষ ।

Dinajpur · 2019

উত্তর

মিরজাফরের গুপ্তচর হলো উমর বেগ ।

উত্তর

মানুষদের ঐক্যবদ্ধ হয়ে ইংরেজ ও তাদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করতে গেলে অনেকের পালিয়ে যাওয়া প্রসঙ্গে নবাবের প্রশ্নোক্ত কথায় প্রতারক ভীরুদের চিরন্তন প্রবণতার দিকটি প্রকাশ পেয়েছে। পলাশির যুদ্ধে পরাজিত হয়ে নবাব সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে এসে পুনরায় সৈন্য সংগ্রহ করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু দিকে দিকে দায়িত্বপ্রাপ্ত অনেকের পালানোর কথা ছড়িয়ে পড়ে। এ খবর নবাবের কাছে এলে হতাশাগ্রস্ত মানুষকে আশান্বিত করতে তখনো তিনি বীরত্বের কথা বলেন। এ প্রসঙ্গেই পলায়নরতদের কাপুরুষ আখ্যা দিয়ে তিনি প্রশ্নোক্ত কথাটি বলেন।

উত্তর

দেশের জন্য জীবন বাজি রাখার ক্ষেত্রে উদ্দীপকের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল তুলনীয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহনলাল ছিলেন একজন দেশপ্রেমিক বীর। তিনি নবাব সিরাজউদ্দৌলার নির্দেশে পলাশির প্রান্তরে প্রাণপণে লড়াই করেছেন। প্রধান সেনাপতি মিরজাফর যেখানে বিশ্বাসঘাতকতা করে যুদ্ধক্ষেত্রে ইংরেজদের পক্ষাবলম্বন করেছিল, সেখানে মোহনলাল দেশের জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করেছিলেন। ইংরেজদের প্রবল আক্রমণে মৃত্যু আসন্ন জেনেও তিনি একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আর নবাবকে রাজধানীতে ফেরত পাঠিয়েছিলেন পুনরায় সৈন্য সংগঠিত করতে। উদ্দীপকে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ দেশাত্মবোধে অবিচল ছিলেন । তিনি দেশের জন্য জীবন বাজি রেখেছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর সম্মুখে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন। সহযোদ্ধাদের জীবন বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ করে তিনি শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছেন। আর বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের এই বীরত্ব 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহনলালের যুদ্ধক্ষেত্রের কর্মকাণ্ডেরই সমতুল্য ।

উত্তর

উদ্দীপকে তীব্র লড়াইয়ে শত্রুপক্ষ পরাজিত হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পতন ঘটায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন দেশপ্রেমিক বীর । তাঁর পক্ষে ছিল মোহনলাল, মিরমদান, সাঁফ্রেসহ দেশপ্রেমিক শক্তি। তাঁরা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছেন। কিন্তু বিশ্বাসঘাতক মিরজাফর ও তার দোসরদের প্রতারণায় পলাশির যুদ্ধে নবাব পরাজিত হন। ফলে প্রবল দেশপ্রেম ও দৃঢ় প্রত্যয় থাকা সত্ত্বেও সেই যুদ্ধে দেশপ্রেমিক শক্তির পরাজয় ঘটে। উদ্দীপকে মুন্সি আবদুর রউফ ও তাঁর সহযোদ্ধারা দেশপ্রেমিক যোদ্ধা। তাঁরা প্রবল পরাক্রমে শত্রুসেনার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। তাদের নৈপুণ্যে পাকিস্তানি হানাদার বাহিনী তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়। এই যুদ্ধে মুন্সি আবদুর রউফ শহিদ হলেও তাঁর রক্ত বৃথা যায় না। তাঁর রক্তের বদলায় শত্রুরা পরান্ত হয়। বিজয়ী হন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা ও তাঁর সঙ্গী দেশপ্রেমিক যোদ্ধারা শত্রুর কাছে পরাজিত হলেও উদ্দীপকে ঘটে উলটো ঘটনা। সেখানে শত্রুসেনারা পরাস্ত হয় এবং দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের বিজয়ী হওয়ার আভাস পাওয়া যায়। তাই সার্বিক বিচারে বলা যায়, উদ্দীপকে বিজয়ের বারতা থাকলেও 'সিরাজউদ্দৌলা' নাটকে পরাজয় ঘটেছে দেশপ্রেমিক শক্তির” প্রশ্নোক্ত এই মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।