“কত বড় শক্তি, তবু কত তুচ্ছ।” —উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: ইংরেজদের তুলনায় শক্তি ও সামর্থ্যে বেশি হওয়া সত্ত্বেও বিশ্বাসঘাতকদের কারণে পরাজয় অবশ্যম্ভাবী জেনেই নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত কথাটি বলেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির প্রান্তরে যুদ্ধের ময়দানে ইংরেজদের তুলনায় নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল অধিক এবং শক্তিশালী কিন্তু নবাবের বাহিনীতে বিশ্বাসঘাতক মিরজাফর এবং তার অনুসারী সৈন্যও ছিল। মিরজাফর নবাবের সেনাপ্রধান হলেও তার প্রতি নবাবের বিশ্বাস ছিল না। তাই সামর্থ্য থাকা সত্ত্বেও পরাজয় ঠেকানো যাবে না ভেবে নবাব প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“কত বড় শক্তি, তবু কত তুচ্ছ।” —উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর