শেয়ারFacebookWhatsApp

'সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?'— বক্তব্যটি উদ্দীপক 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে হোসেন মিয়ার সন্তানেরা গোপনে যেমন বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে, তেমনি 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও তার দোসররাও গোপনে বাংলাকে ইংরেজদের কাছে বিকিয়ে দেয় ৷ 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর এবং তার সহযোগীরা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তারা গোপনে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। ইংরেজরাও তাদের সহযোগিতা নিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে। মিরজাফর ও তার সহযোগীরা যখন ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করে তখনই মূলত বাংলাকে বিকিয়ে দেওয়া হয়েছিল। উদ্দীপকে হোসেন মিয়ার চার ছেলে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা সবাই প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও বাবার সম্পত্তির লোভ সামলাতে পারেনি। তাই গোপনে পুরো সম্পত্তি বিক্রি করে দিয়েছে। ফলে একসময়ের বিশাল সম্পত্তির অধিকারী হোসেন মিয়াকে পথে বসতে হয়েছে। প্রবল সন্তানবাৎসল্য একসময় তাঁকে সর্বহারা করে ফেলে। 'সিরাজউদ্দৌলা' নাটকে যেমন মিরজাফরেরা বাংলাকে "বিক্রি করে দিয়েছিল, তেমনি উদ্দীপকে হোসেন মিয়ার ছেলেরাও তার বাবার সম্পত্তি বিক্রি করে দিয়েছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা নির্দ্বিধায় সে কাজ করে। তাই বলা যায়, 'সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?'— প্রশ্নোত্ত এই মন্তব্যটি উদ্দীপকে ও 'সিরাজউদ্দৌলা' নাটকে যথার্থ হয়ে উঠেছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

'সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?'— বক্তব্যটি…

উদ্দীপক

হোসেন মিয়া বিশাল সম্পত্তির অধিকারী। তাঁর চার ছেলে সবাই প্রতিষ্ঠিত কিন্তু প্রত্যেকেই নিজ নিজ স্বার্থের জন্য কৌশলী মনোভাবের অধিকারী। হোসেন মিয়া সবকিছু বুঝতে পারলেও সন্তান হিসেবে তাদেরকে বারবার ক্ষমা করে দেন। তাঁর এই অপরিসীম কোমল মনোভাবের কারণে একসময় ছেলেরা গোপনে পুরো সম্পত্তি অন্যের কাছে বিক্রি করে দেয় এবং শেষ পরিণতিতে হোসেন মিয়া রাস্তায় নেমে আসেন।

Barisal · 2019

উত্তর

'মিথ্যে অপবাদ দিচ্ছেন সেনাপতি' – এখানে সেনাপতির নাম মোহনলাল।

উত্তর

মোহনলাল পলাশির যুদ্ধে আসন্ন পরাজয় ও নিজের মৃত্যু অনিবার্য মনে করে সিরাজউদ্দৌলাকে আলোচ্য কথাটি বলেছে । পলাশির যুদ্ধে মিরজাফর, রায়দুর্লভ, ইয়ার লুৎফ তাদের সৈন্যবাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে ছিল। যে কারণে বিশাল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও নবাবকে পরাজয় বরণ করতে হয়। কিন্তু নবাবের পক্ষে দেশপ্রেমিক মোহনলাল, নৌবে সিং, বদ্রি আলি প্রমুখ জীবন বাজি রেখে লড়াই করে। যুদ্ধের শেষ পর্যায়ে মোহনলাল সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদে ফিরে গিয়ে সৈন্য সংগ্রহের পরামর্শ দেয়। নবাব একাই ফিরে যাবেন কি না— এমন প্রশ্নের উত্তরে মোহনলাল প্রশ্নোক্ত উক্তিটি করেছিল।

উত্তর

উদ্দীপকের হোসেন মিয়া অপরাধীকে বারবার ক্ষমা করে দিয়ে মহানুভবতা দেখিয়েছেন তা 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজীর মাঝেও প্রকাশ পেয়েছে, যা এটি নবাবের পতনকে ত্বরান্বিত করেছি। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব ছিলেন মহানুভব শাসক। তাঁর প্রধান সেনাপতি মিরজাফর বারবার অপরাধ করলেও তিনি ক্ষমা করে দেন। শুধু তা-ই নয়, নবাব মিরজাফরকে স্বপদে বহালও রাখেন। আর নবাবের এই সরলতারই সুযোগ নেয় মিরজাফর ও তার দোসররা। তারা গোপনে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে করুণ পরিণতি বরণে বাধ্য করে। উদ্দীপকের হোসেন মিয়া নবাব সিরাজউদ্দৌলার মতোই মহানুভব। তিনি সন্তানদের বারবার অপরাধ সত্ত্বেও ক্ষমা করে দিয়েছেন। আর তাঁর এই ক্ষমাশীলতার সুযোগ নিয়েছে সন্তানেরা । তারা গোপনে সব সম্পত্তি বিক্রি করে হোসেন মিয়াকে পথে বসিয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবও হোসেন মিয়ার মতো অপরাধীদের বারবার ক্ষমা করে তাদের সুযোগ করে দিয়েছিলেন । এই মহানুভবতাই তাঁর পতনের কারণ হয়ে দাঁড়ায়। অতএব বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

উত্তর

উদ্দীপকে হোসেন মিয়ার সন্তানেরা গোপনে যেমন বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে, তেমনি 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও তার দোসররাও গোপনে বাংলাকে ইংরেজদের কাছে বিকিয়ে দেয় ৷ 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর এবং তার সহযোগীরা নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তারা গোপনে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। ইংরেজরাও তাদের সহযোগিতা নিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে। মিরজাফর ও তার সহযোগীরা যখন ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করে তখনই মূলত বাংলাকে বিকিয়ে দেওয়া হয়েছিল। উদ্দীপকে হোসেন মিয়ার চার ছেলে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা সবাই প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও বাবার সম্পত্তির লোভ সামলাতে পারেনি। তাই গোপনে পুরো সম্পত্তি বিক্রি করে দিয়েছে। ফলে একসময়ের বিশাল সম্পত্তির অধিকারী হোসেন মিয়াকে পথে বসতে হয়েছে। প্রবল সন্তানবাৎসল্য একসময় তাঁকে সর্বহারা করে ফেলে। 'সিরাজউদ্দৌলা' নাটকে যেমন মিরজাফরেরা বাংলাকে "বিক্রি করে দিয়েছিল, তেমনি উদ্দীপকে হোসেন মিয়ার ছেলেরাও তার বাবার সম্পত্তি বিক্রি করে দিয়েছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা নির্দ্বিধায় সে কাজ করে। তাই বলা যায়, 'সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো?'— প্রশ্নোত্ত এই মন্তব্যটি উদ্দীপকে ও 'সিরাজউদ্দৌলা' নাটকে যথার্থ হয়ে উঠেছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।