শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবার্থ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবার্থ 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার শোচনীয় পরিস্থিতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকটি ১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত। এ যুদ্ধে সিরাজউদ্দৌলার সমরশক্তির কোনো অভাব ছিল না। তবু তাঁকে শোচনীয়ভাবে পরাজিত হতে হয়। হীন স্বার্থ রক্ষা করতে গিয়ে নবাবের সেনাপতি ও অমাত্যবর্গ বাংলার স্বাধীনতা বিসর্জন দিয়েছিল। উদ্দীপকে 'ওরা' বলে আখ্যায়িত এক শ্রেণির লোকদের বাংলার বুকে ঘৃণ্য পদাঘাত হানার কথা বলা হয়েছে। তারা দেশের দাবিকে তুচ্ছ করে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিতে গুলি ছোড়ে। যদি বাংলার প্রতি মমত্ববোধ থাকত তাহলে তারা এমনটি করতে পারত না। তারা গুলি ছুড়ে বাংলাকে বিপন্ন করছে, যা আলোচ্য নাটকে পলাশির যুদ্ধের দুর্ভাগ্যজনক পরিস্থিতির কথাই স্মরণ করিয়ে দেয়।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবার্থ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটির …

উদ্দীপক

"ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে, দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে। ওরা এদেশের নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়।"

Barisal · 2017

উত্তর

সিরাজউদ্দৌলাকে হত্যা করেন মোহাম্মদি বেগ।

উত্তর

'দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়ে বড়'- উক্তিটি দ্বারা উমিচাঁদের অর্থলোলুপ মানসিকতার দিকটি বোঝানো হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার অমাত্যদের অধিকাংশই ছিল অর্থলোভী ও বিশ্বাসঘাতক। তাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থলোভী ছিল উমিচাঁদ। অর্থের জন্য সে একেক সময় একেকজনের পক্ষ নিত। ঘসেটি বেগমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে উমিচাঁদ জানায় যে সে দওলতের পূজারি। কারণ দওলত বা অর্থ তার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।

উত্তর

উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবার্থ 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার শোচনীয় পরিস্থিতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকটি ১৭৫৭ খ্রিষ্টাব্দের পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত। এ যুদ্ধে সিরাজউদ্দৌলার সমরশক্তির কোনো অভাব ছিল না। তবু তাঁকে শোচনীয়ভাবে পরাজিত হতে হয়। হীন স্বার্থ রক্ষা করতে গিয়ে নবাবের সেনাপতি ও অমাত্যবর্গ বাংলার স্বাধীনতা বিসর্জন দিয়েছিল। উদ্দীপকে 'ওরা' বলে আখ্যায়িত এক শ্রেণির লোকদের বাংলার বুকে ঘৃণ্য পদাঘাত হানার কথা বলা হয়েছে। তারা দেশের দাবিকে তুচ্ছ করে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিতে গুলি ছোড়ে। যদি বাংলার প্রতি মমত্ববোধ থাকত তাহলে তারা এমনটি করতে পারত না। তারা গুলি ছুড়ে বাংলাকে বিপন্ন করছে, যা আলোচ্য নাটকে পলাশির যুদ্ধের দুর্ভাগ্যজনক পরিস্থিতির কথাই স্মরণ করিয়ে দেয়।

উত্তর

উদ্দীপকের শেষ দুই চরণের ভাবার্থ 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি তাৎপর্যপূর্ণ দিক। 'সিরাজউদ্দৌলা' নাটকে চিত্রিত বাংলার নবাব সিরাজউদ্দৌলা ছিলেন সাহসী এক দেশপ্রেমিক। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি বাংলার স্বাধীনতা বজায় রাখার সংকল্পে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু তাঁর কতিপয় অমাত্য ও নিকটজনেরা ছিল বিশ্বাসঘাতক। তারা নিজ নিজ স্বার্থ উদ্ধার করতে গিয়ে বাংলাকে নামমাত্র মূল্যে বিকিয়ে দিয়েছিল ভিনদেশি বেনিয়াদের কাছে। উদ্দীপকে প্রকারান্তরে বিশ্বাসঘাতক মিরজাফর, রাজবল্লভ, জগৎশেঠ, রায়দুর্লভদের কথাই বলা হয়েছে। তারা নবাব সিরাজউদ্দৌলার অমাত্য হয়েও ক্ষমতা ও অর্থের লোভে দেশকে বিক্রি করে দিয়েছিল। তারা স্বার্থের প্রয়োজনে দেশদ্রোহিতার আশ্রয় নিয়েছিল, ঠিক যেমনটি উদ্দীপকে বলা হয়েছে, 'ওরা এদেশের নয়'। যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা দেশের কেউ হতে পারে না বলেই উদ্দীপকের কবি অভিমত প্রকাশ করেছেন। উদ্দীপকের শেষ দুই চরণে স্বার্থান্ধ দেশদ্রোহীদের কথাই উচ্চারিত হয়েছে। তারা বাঙালি হলেও এদেশের নয় বলে কবি দাবি করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকেও আমরা দেখি, পলাশির যুদ্ধে বিপুল সমর-সামর্থ্য থাকা সত্ত্বেও নবাবের পরাজয় ঘটে। কেননা, তাঁর নিজস্ব সেনাদল যুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ রক্ষা করতে গিয়ে বিশ্বাসঘাতক সেনাপতি ও অমাত্যবর্গ এভাবেই বাংলার স্বাধীনতা বিসর্জন দেয়। উদ্দীপকটি প্রকারান্তরে এসব স্বার্থান্বেষী ব্যক্তিদের কথাই বলেছে এবং দাবি করেছে যে, তারা বাংলার কেউ নয়।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।