শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের হুমায়ুনের জীবনের শেষ পরিণতি আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ পরিণতি একরকম নয়" মন্তব্যটির স্বপক্ষে তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকের হুমায়ুন সকল চক্রান্ত মোকাবিলা করে সিংহাসনে স্থায়ী হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রকারীদের কাছে হয়েছিলেন পরাজিত। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের পরিণতি ছিল খুবই করুণ। অল্প বয়সে সিংহাসনে বসে দায়িত্বকে হাসিমুখেই মেনে নিয়েছিলেন নবাব। কিন্তু ষড়যন্ত্রের জালে আটকা পড়ে তাঁকে বরণ করতে হয় নির্মম পরিণতি। ঘড়যন্ত্রকারী অমাত্যবর্গের কারণে তাঁকে হারাতে হয় সিংহাসন। অবশেষে মৃত্যুই হয় তাঁর শেষ পরিণতি। উদ্দীপকের হুমায়ুন আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলার মতোই কঠিন বাস্তবতার মুখোমুখি হন। কিন্তু তিনি দায়িত্ব পালন করতে গিয়ে সিরাজউদ্দৌলার মতো বেসামাল হননি। সম্রাট হুমায়ুনের স্বজনেরা তাঁর বিরুদ্ধাচারণ করেছিল। কিন্তু তিনি হতাশ না হয়ে শক্ত হাতে তা দমন করেছেন। তাই তিনি শাসনকার্য চালিয়ে যেতে পেরেছেন। নবাব সিরাজউদ্দৌলা মানবীয় গুণাবলিতে আচ্ছন্ন হয়ে শাসনকার্যে কঠোর হতে পারেননি। সিরাজউদ্দৌলাকে তাই পরাজয় বরণ করে নিতে হয়েছে। তিনি শওকতজাকে যথার্থ শাস্তি দেননি, ঘসেটি বেগমের প্রতিও ছিলেন অকৃপণহস্ত। আর তিনি তাঁর নিজের বিশ্বাসঘাতক অমাত্যদের বিশ্বাস করেছেন। তাই তাঁর ভাগ্যে জুটেছে পরাজয়। তাঁর শেষ পরিণতি ছিল বিশ্বাসঘাতক মোহাম্মদি বেগের হাতে করুণ মৃত্যু। তিনি যদি উদ্দীপকের হুমায়ুনের মতো হতেন তাহলে তাঁর পরিণতি এমন হতো না।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"উদ্দীপকের হুমায়ুনের জীবনের শেষ পরিণতি আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নব…

উদ্দীপক

ইতিহাস বলে সম্রাট বাবরের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠপুত্র হুমায়ুন যখন সিংহাসনে বসেন, তখন তাঁর বয়স মাত্র বাইশ বছর। একদিকে অল্প বয়সে শাসনকার্যের গুরুদায়িত্ব, অন্যদিকে সিংহাসনে বসার পর থেকেই চলে নানামুখী ষড়যন্ত্র। এরকম প্রতিকূল পরিস্থিতিতেও যুবক শাসক হুমায়ুন সঠিকভাবে হাল ধরে অত্যন্ত সাহসিকতার সাথে শাসনকার্য চালিয়ে যান। হুমায়ুনের ভাইয়েরা এবং আত্মীয়-স্বজন যদিও সহযোগিতার পরিবর্তে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তথাপি দুর্দান্ত প্রতাপে শক্ত হাতে সবকিছুর মোকাবেলা করেন তিনি।

Comilla · 2017

উত্তর

মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকানদার আবু জাফর 'সাপ্তাহিক অভিযান' পত্রিকা সম্পাদনা করেন।

উত্তর

'আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড়'- উক্তিটিতে নবাব সিরাজউদ্দৌলার বেদনাভারাক্রান্ত ও অসহায় মনের সংকট প্রকাশ পেয়েছে। শাসনকার্য পরিচালনার শুরু থেকেই নবাব সিরাজউদ্দৌলা চিন্তা ও কাজের মাঝে বাধা পেয়েছেন। ঘরে বাইরে ষড়যন্ত্র নবাবের শাসনকার্য পরিচালনায় প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই ঘরে, বাইরে, দরবারে, সবখানে তাঁর মনে হয়েছে শুধু প্রতিবন্ধকতার দেয়াল। আর এই দেয়ালগুলো তাঁর অস্তিত্বকে সংকটে ফেলেছে, যা আলোচ্য উক্তিতে প্রকাশ পেয়েছে।

উত্তর

শাসনভার গ্রহণের পর কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার দিক থেকে উদ্দীপকের হুমায়ুনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার মিল রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন। তাঁর এই সিংহাসন লাভ পরিবার ও দরবারের অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়। ফলে তারা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। শাসনকার্য পরিচালনা করতে গিয়ে নবাব এসব চক্রান্তকারীদের অসহযোগিতার শিকার হন। উদ্দীপকে দেখতে পাই, সম্রাট বাবরের মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠপুত্র হুমায়ুন সিংহাসনে বসেন। তখন হুমায়নের বয়স ছিল বাইশ। অল্প বয়সে সিংহাসনে বসে দায়িত্বের পাশাপাশি তিনি পান নানামুখী ষড়যন্ত্রের যন্ত্রণা। হুমায়ুনের স্বজনরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু তিনি ঠিকভাবে হাল ধরে সাহসিকতার সাথে শাসনকার্য চালান। একইরকমভাবে আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলাও কঠিন পরিস্থিতির শিকার হন। এক্ষেত্রে তাই উদ্দীপকের হুমায়ুনের সাথে মিল রয়েছে আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলার।

উত্তর

উদ্দীপকের হুমায়ুন সকল চক্রান্ত মোকাবিলা করে সিংহাসনে স্থায়ী হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রকারীদের কাছে হয়েছিলেন পরাজিত। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের পরিণতি ছিল খুবই করুণ। অল্প বয়সে সিংহাসনে বসে দায়িত্বকে হাসিমুখেই মেনে নিয়েছিলেন নবাব। কিন্তু ষড়যন্ত্রের জালে আটকা পড়ে তাঁকে বরণ করতে হয় নির্মম পরিণতি। ঘড়যন্ত্রকারী অমাত্যবর্গের কারণে তাঁকে হারাতে হয় সিংহাসন। অবশেষে মৃত্যুই হয় তাঁর শেষ পরিণতি। উদ্দীপকের হুমায়ুন আলোচ্য নাটকের সিরাজউদ্দৌলার মতোই কঠিন বাস্তবতার মুখোমুখি হন। কিন্তু তিনি দায়িত্ব পালন করতে গিয়ে সিরাজউদ্দৌলার মতো বেসামাল হননি। সম্রাট হুমায়ুনের স্বজনেরা তাঁর বিরুদ্ধাচারণ করেছিল। কিন্তু তিনি হতাশ না হয়ে শক্ত হাতে তা দমন করেছেন। তাই তিনি শাসনকার্য চালিয়ে যেতে পেরেছেন। নবাব সিরাজউদ্দৌলা মানবীয় গুণাবলিতে আচ্ছন্ন হয়ে শাসনকার্যে কঠোর হতে পারেননি। সিরাজউদ্দৌলাকে তাই পরাজয় বরণ করে নিতে হয়েছে। তিনি শওকতজাকে যথার্থ শাস্তি দেননি, ঘসেটি বেগমের প্রতিও ছিলেন অকৃপণহস্ত। আর তিনি তাঁর নিজের বিশ্বাসঘাতক অমাত্যদের বিশ্বাস করেছেন। তাই তাঁর ভাগ্যে জুটেছে পরাজয়। তাঁর শেষ পরিণতি ছিল বিশ্বাসঘাতক মোহাম্মদি বেগের হাতে করুণ মৃত্যু। তিনি যদি উদ্দীপকের হুমায়ুনের মতো হতেন তাহলে তাঁর পরিণতি এমন হতো না।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।