উদ্দীপকের মাসুদ সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের বর্ণনা দাও।
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকে ইকবাল সাহেবের মতো সাহসী চরিত্র সিরাজউদ্দৌলা। উদ্দীপকের ইকবাল সাহেব একজন সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে মরণঘাতী ইয়াবার বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। এ কাজ করতে গিয়ে কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু হয়ে উঠেছেন। কারণ তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ। অভিযান চালাতে গিয়ে তিনি নিজেই বারবার আক্রমণের শিকার হলেও কখনো মনোবল হারাননি। কারণ দেশের তরুণ প্রজন্মকে রক্ষার জন্য তিনি বদ্ধপরিকর। 'সিরাজউদ্দৌলা' নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজ ছিলেন এমনই এক সাহসী নেতা, তিনি দেশের স্বাধীনতা রক্ষায় ইংরেজদের সকল চক্রান্ত প্রতিহত করতে চেয়েছিলেন। মিরজাফর, ঘসেটি বেগম, জগৎশেঠের মতো ঘরের শত্রুদের বিরোধিতার মুখেও তিনি কখনো দমে যাননি। দেশ ও মানুষের কল্যাণের জন্য তিনি বারবার জীবনের ঝুঁকি নিয়েছেন। তিনি ইংরেজদের সকল চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবন দিতেও পিছপা হননি। তাই বলা যায়, ইকবাল সাহেব ও নবাব দুই চরিত্রের - মধ্যেই দেশপ্রেম ও সাহসিকতার দারুণ মিল খুঁজে পাওয়া যায়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের মাসুদ সাহেবের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর