"চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?"- পঙ্ক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: "চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে"- কথাটি লক্ষ্মণ সম্পর্কে . মেঘনাদ বিভীষণকে বলেছিল। মেঘনাদ লক্ষ্মণকে চণ্ডাল বলে অভিহিত করেছে। সে তার চাচা বিভীষণের কাছে লঙ্কাপুরীতে লক্ষ্মণ কীভাবে প্রবেশ করতে পারল সেই বিষয়ে জানতে চায়। কারণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে সেখানে কারও প্রবেশ করা সহজ নয়। অবশেষে বুঝতে পারল যে, বিভীষণের সহায়তায় সে লঙ্কাপুরীতে প্রবেশ করেছে। লঙ্কাপুরীর স্বর্ণনির্মিত রাজার আলয়ে বিভীষণ লক্ষ্মণকে নিয়ে এসে নিজের আভিজাত্যের অপমান ও বিশ্বাসঘাতকতা করেছে। লঙ্কার ক্ষমতাধর রাজা রাবণের ভাই হয়ে তার এই কাজ করা মোটেই উচিত হয়নি। অথচ সে রাবণের শত্রু রামের পক্ষে যোগ দিয়ে এসব করেছে। এই হীন অবস্থা দেখে মেঘনাদ তাকে প্রশ্নোক্ত উক্তিটি করেছে।.
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?"- পঙ্ক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর