উদ্দীপকের শিমুলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল খুঁজে পাও? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শিমুলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার মিল খুঁজে পাই। 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা একজন প্রজাদরদি ও দেশপ্রেমিক নবাব। আলিবর্দি খাঁর মৃত্যুর পর অল্প বয়সেই তিনি বাংলার মসনদে আরোহণ করেন। ব্রিটিশদের অন্যায়-অত্যাচার ও শোষণের বিরুদ্ধে তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। তাছাড়া খালা ঘসেটি বেগমসহ রাজসভার পদস্থ ব্যক্তিবর্গের অবৈধ আয়ের পথ তিনি বন্ধ করে দেন। বাংলার নবাব হয়েও তিনি প্রজাদরদি মনোভাব নিয়ে সকলের দুঃখ-কষ্ট লাঘবে সব সময় সজাগ ছিলেন। উদ্দীপকে শিমুল একজন সাহসী পুলিশ কর্মকর্তা। মরণঘাতী মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনি দেশের মানুষের মন জয় করেছেন। কিন্তু কিছু মানুষের কাছে তিনি ঘোর শত্রু। কেননা তিনি তাদের অবৈধ উপার্জনের পথে বাধাস্বরূপ। এমনকি এ কাজের জন্য তিনি বেশ কয়েকবার আক্রমণের শিকার হন। উদ্দীপকের শিমুলের মতো সিরাজও ছিল রাজসভার উচ্চপদস্থ অমাত্যদের চোখের বালি। কারণ সিরাজ তাদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তাদের অবৈধ অর্থোপার্জন বন্ধ করে দিয়েছিলেন। সাধারণ মানুষের কথা ভেবে তিনি নিজের বিপর্যয় ডেকে এনেছিলেন। সুতরাং সামগ্রিক দিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকের শিমুলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের মিল খুঁজে পাওয়া যায়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের শিমুলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল খুঁজে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর