হলওয়েল সাদা নিশান ওড়াতে বলেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: নবাব সিরাজউদ্দৌলার সেনাদের হাত থেকে রক্ষা পেতে সন্ধির নিয়মানুসারে হলওয়েল সাদা নিশান ওড়াতে বলেছিল। ইংরেজরা নবাবের নিষেধ উপেক্ষা করে কাশিমবাজারে গোপনে অস্ত্র আমদানি করে, কলকাতার আশেপাশের গ্রাম দখলে নেয়, এমনকি নবাব মসনদে বসলে তাঁকে নজরানাও পাঠায় না। ইংরেজদের এই ধৃষ্টতার শাস্তি-দিতে নবাব কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। নবাবের সেনাদের সাথে পেরে না উঠে হলওয়েল উমিচাঁদের বুদ্ধিতে সন্ধির সাদা নিশান উড়িয়ে নিজেদের জীবন রক্ষার কৌশলের আশ্রয় নেয়। মূলত নবাব সেনাদের হাত থেকে প্রাণ বাঁচাতেই হলওয়েল সাদা নিশান ওড়াতে বলেছিল।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
হলওয়েল সাদা নিশান ওড়াতে বলেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর