ডাকাত দলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনার সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: ডাকাত দলের প্রস্তুতি 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ফোর্ট উইলিয়াম, দুর্গে ইংরেজদের গোপনে অস্ত্র আমদানির সাথে তুলনীয়। 'সিরাজউদ্দৌলা' একটি বিয়োগাত্মক ট্র্যাজেডি নাটক। এ নাটকের মূল বিষয় হলো নবাবের ঘনিষ্ঠজন ও ইংরেজদের নানামাত্রিক ষড়যন্ত্রের দরুন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়। নিজের স্বার্থকে সমুন্নত রাখতে একদল লোক দেশের সার্বভৌমত্ব বিক্রি করতেও কুণ্ঠিত হয়নি। উদ্দীপকে বর্ণিত হয়েছে বড়সড় ডাকাতির লক্ষ্যে ডাকাত দলের প্রস্তুতি বিষয়। এ লক্ষ্যে তারা শহরের প্রান্তে এক পরিত্যক্ত বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও ইংরেজ বেনিয়া গোষ্ঠী নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লড়াই করতে গোপনে কাশিমবাজারের দুর্গে অস্ত্র আমদানি করে। তারা সেনাদল নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গে অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে নবাব সিরাজ তার সেনাদল নিয়ে দুর্গ আক্রমণ করেন এবং দুষ্কৃতকারী ইংরেজদের ধরে কারাবন্দি করার নির্দেশ দেন। উদ্দীপকের অভিযানের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের এ দিক থেকে সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
ডাকাত দলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনার সাথে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর