"অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষকে পথে বসিয়ে দেয়।"-'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: সিরাজউদ্দৌলা ও রহমান সাহেবের পরিণতির পরিপ্রেক্ষিতে "অন্ধবিশ্বাস মানুষকে কখনো কখনো পথে বসিয়ে দেয়”- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ বিশ্বাসঘাতকতার শিকার। তিনি জানতেন যে রাজ্যের অধিকাংশ সভাসদ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারপরও তিনি তাদের অন্ধের মতো বিশ্বাস করেছেন। যার ফলস্বরূপ দেশের স্বাধীনতা ও তাঁর প্রাণ দুটোই চলে যায়। উদ্দীপকে শওকত আলী বিশ্বাসঘাতকতার শিকার। তিনি আবু জাফরকে জমিজমা দেখাশোনার দায়িত্ব দিলে আবু জাফর সব নিজের নামে করে নেয় এবং শওকত আলীকে পথে বসিয়ে দেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ তাঁর প্রধান সেনাপতি মিরজাফরকে বিশ্বাস করতেন এবং দেশের স্বার্থে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শপথও করিয়েছিলেন। বিভিন্ন ঘটনাচক্রে তিনি বহুবার নবাবের ক্ষতি করার চেষ্টা করেন যা নবাবের দৃষ্টিগোচর হয়। শেষ পর্যন্ত পলাশি যুদ্ধের দায়িত্ব মিরজাফরের হাতে সমর্পণ করে তিনি শোচনীয় পরাজয়বরণ করেন। এর ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।' সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা রাজ অমাত্যদের বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার শিকার হন। মিরজাফরকে বিশ্বাস করার দিক থেকে উদ্দীপকের বিষয়টি সম্পর্কিত। মিরজাফরের প্রতি অন্ধবিশ্বাসের কারণেই নবাব পরাজিত হন। এদিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষকে পথে বসিয়ে দেয়।"-'সিরাজউদ্দৌলা' নাটকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর