উদ্দীপকের আবু জাফরের 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: বিশ্বাসঘাতকতা করার কারণে উদ্দীপকের আবু জাফর 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকের অন্যতম একটি চরিত্র হলো মিরজাফর। তিনি বিশ্বাসঘাতক ছিলেন। তার বিশ্বাসঘাতকতার কারণেই সিরাজের পরাজয় হয় আর বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। উদ্দীপকে শওকত আলী বিশ্বাস করে আবু জাফরকে তার জমিজমা দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু আবু জাফর জমিজমা নিজের করে নেয়। অর্থাৎ সে শওকত আলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব' বিশ্বাস করে মিরজাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব দেন। কিন্তু তিনি এই বিশ্বাসের মর্যাদা রাখেননি। অর্থ ও ক্ষমতার লোভে তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ইংরেজদের সহায়তায় তিনি নবাবকে হটিয়ে নিজে মসনদে আরোহণ করেন, যা উদ্দীপকের আবু জাফরের বিশ্বাসঘাতকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের আবু জাফরের 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর