"উদ্দীপকের দ্বিতীয় অংশ যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের শেষ পরিণতির ইঙ্গিত বহন করে।"-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় অংশে ষড়যন্ত্রকারী মিরজাফরের করুণ পরিণতির দিকটি ফুটে ওঠায় “উদ্দীপকের দ্বিতীয় অংশ যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের শেষ পরিণতির ইঙ্গিত বহন করে"- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে পরাজিত করে মসনদে বসলেও তা তার জীবনে সুখ বয়ে আনেনি। ইংরেজদের স্বার্থ রক্ষা করতে না পারায় তাকে গদিচ্যুত করা হয়। উদ্দীপকে অন্যের অনিষ্টকারীর পরিণতির কথা বলা হয়েছে। যে ব্যক্তি অন্যের অনিষ্ট করে, সে নিজের অনিষ্টের পথও রচনা করে। কারণ বিশ্বাসঘাতকদের কেউই বিশ্বাস করে না। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করে তাঁকে সিংহাসনচ্যুত করে নিজে ক্ষমতায় বসে। কিন্তু এই বিশ্বাসঘাতক বেশিদিন সিংহাসনে থাকতে পারেনি, ইংরেজরা তাকেও সিংহাসনচ্যুত করে। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকে দেখানো হয়েছে অনিষ্টকারীদের পরিণাম ভালো হয় না। এ নাটকের মিরজাফর মসনদের লোভে ইংরেজদের সাথে নবাবের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়, যা পলাশির যুদ্ধে নবাবের শোচনীয় পরাজয় ডেকে আনে। ইংরেজদের হাত ধরে মিরজাফর সিংহাসনে বসলেও তা তার জীবনে সুফল বয়ে আনেনি। ইংরেজদের স্বার্থরক্ষা করতে না পারায় ইংরেজরা তাকে দ্রুতই ক্ষমতাচ্যুত করে। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের দ্বিতীয় অংশ যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের শ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর