শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম অংশে প্রতিফলিত বিষয়ের সাথে 'সিরাজউদ্দৌলা নাটকের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের প্রথম অংশের প্রতিফলিত বিষয়ের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের পলাশির যুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিরজাফরের নেতৃত্বাধীন সৈন্যদের নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকার ঘটনা সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের অমাত্যবর্গ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং ষড়যন্ত্র করে ইংরেজদের সঙ্গে হাত মেলায়। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির প্রান্তরে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার যুদ্ধ হয়। সিরাজের সেনাবাহিনী শক্তিশালী থাকলেও তাদের একটা বিশাল অংশ ইংরেজদের সঙ্গে গোপনে হাত মেলায়, যার পরিপ্রেক্ষিতে যুদ্ধের ময়দানে গিয়ে মোহনলাল, মিরমর্দান ও সাঁফ্রে ছাড়া প্রায় সবাই দর্শকের ভূমিকা পালন করে। তারপরও তারা যুদ্ধে জয়ী হতেন যদি মিরজাফরের কুচক্রান্তে যুদ্ধ বন্ধ করা না হতো। আর সেজন্যই বলা হয়েছে- "পলাশিতে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়।" উদ্দীপকের কবিতাংশে যুদ্ধ না করে সেনাদের অকারণে দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে। কবিতাংশের কবি জানতে চেয়েছেন, তারা কি সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রণ-পয়োধির লহরী গণনা করবে? তারা কি তাদের সামনে আসন্ন সর্বনাশ সম্পর্কে ধারণা করতে পারছে না? বাংলার সিংহাসন যে হারিয়ে যেতে বসেছে, শ্রেষ্ঠ ধন স্বাধীনতা যে হারিয়ে যাচ্ছে তা কি তারা দেখছে না? তাদের চোখের সামনে সব ভেসে যাচ্ছে; আর তারা অকারণে দাঁড়িয়ে আছে। শত্রুর মোকাবিলা করছে না। সেনাদের এইভাবে দাঁড়িয়ে থাকার এই বিষয়টি পলাশিতে যুদ্ধের ময়দানে মিরজাফরের নির্দেশে সেনাদের দাঁড়িয়ে থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের প্রথম অংশে প্রতিফলিত বিষয়ের সাথে 'সিরাজউদ্দৌলা নাটকের কোন…

উদ্দীপক

(i) ওই দেখো, ওই যেন চিত্রিত প্রাচীর ওই তব সৈন্যগণ দাঁড়াইয়া অকারণ, গণিতেছে লহরী কি রণ-পয়োধির? দেখিছো না সর্বনাশ সম্মুখে তোমার যায় বঙ্গ-সিংহাসন যায় স্বাধীনতা-ধন। (ii) পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্ট বীজ করে সে বপন।

উত্তর

পত্র মারফত শওকতজঙ্গকে মিরজাফর পূর্ণ সমর্থন জানিয়েছিলেন।

উত্তর

"আমার শেষ যুদ্ধ পলাশিতেই"- উক্তিটি মোহনলাল পলাশির যুদ্ধে পরাজয়ের প্রান্তে এসে পুনরায় যুদ্ধে যাওয়ার সময় নবাব সিরাজউদ্দৌলাকে করেছিলেন। মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশিতে সিরাজের শিবিরে একের পর এক সেনাপতির মৃত্যু সংবাদ আসতে থাকে। পলাশিতে নবাবের পরাজয় হয়েছে, সেনাপতি মোহনলাল এ খবর নিয়ে আসেন। মোহনলাল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয়ের গ্লানি এবং আত্মাভিমান ভুলে অবিলম্বে রাজধানীতে ফিরে যেতে অনুরোধ করেন। নবাবের কাছ থেকে বিদায় নিয়ে নিজে শেষ যুদ্ধ করার উদ্দেশ্যে প্রতিশোধপরায়ণ সাহসী বীর মোহনলাল নবাবের উদ্দেশে প্রশ্নোক্ত উক্তিটি করেছিলেন।

উত্তর

উদ্দীপকের প্রথম অংশের প্রতিফলিত বিষয়ের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের পলাশির যুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিরজাফরের নেতৃত্বাধীন সৈন্যদের নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকার ঘটনা সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের অমাত্যবর্গ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং ষড়যন্ত্র করে ইংরেজদের সঙ্গে হাত মেলায়। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশির প্রান্তরে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার যুদ্ধ হয়। সিরাজের সেনাবাহিনী শক্তিশালী থাকলেও তাদের একটা বিশাল অংশ ইংরেজদের সঙ্গে গোপনে হাত মেলায়, যার পরিপ্রেক্ষিতে যুদ্ধের ময়দানে গিয়ে মোহনলাল, মিরমর্দান ও সাঁফ্রে ছাড়া প্রায় সবাই দর্শকের ভূমিকা পালন করে। তারপরও তারা যুদ্ধে জয়ী হতেন যদি মিরজাফরের কুচক্রান্তে যুদ্ধ বন্ধ করা না হতো। আর সেজন্যই বলা হয়েছে- "পলাশিতে যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিনয়।" উদ্দীপকের কবিতাংশে যুদ্ধ না করে সেনাদের অকারণে দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে। কবিতাংশের কবি জানতে চেয়েছেন, তারা কি সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রণ-পয়োধির লহরী গণনা করবে? তারা কি তাদের সামনে আসন্ন সর্বনাশ সম্পর্কে ধারণা করতে পারছে না? বাংলার সিংহাসন যে হারিয়ে যেতে বসেছে, শ্রেষ্ঠ ধন স্বাধীনতা যে হারিয়ে যাচ্ছে তা কি তারা দেখছে না? তাদের চোখের সামনে সব ভেসে যাচ্ছে; আর তারা অকারণে দাঁড়িয়ে আছে। শত্রুর মোকাবিলা করছে না। সেনাদের এইভাবে দাঁড়িয়ে থাকার এই বিষয়টি পলাশিতে যুদ্ধের ময়দানে মিরজাফরের নির্দেশে সেনাদের দাঁড়িয়ে থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় অংশে ষড়যন্ত্রকারী মিরজাফরের করুণ পরিণতির দিকটি ফুটে ওঠায় “উদ্দীপকের দ্বিতীয় অংশ যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের শেষ পরিণতির ইঙ্গিত বহন করে"- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে পরাজিত করে মসনদে বসলেও তা তার জীবনে সুখ বয়ে আনেনি। ইংরেজদের স্বার্থ রক্ষা করতে না পারায় তাকে গদিচ্যুত করা হয়। উদ্দীপকে অন্যের অনিষ্টকারীর পরিণতির কথা বলা হয়েছে। যে ব্যক্তি অন্যের অনিষ্ট করে, সে নিজের অনিষ্টের পথও রচনা করে। কারণ বিশ্বাসঘাতকদের কেউই বিশ্বাস করে না। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করে তাঁকে সিংহাসনচ্যুত করে নিজে ক্ষমতায় বসে। কিন্তু এই বিশ্বাসঘাতক বেশিদিন সিংহাসনে থাকতে পারেনি, ইংরেজরা তাকেও সিংহাসনচ্যুত করে। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকে দেখানো হয়েছে অনিষ্টকারীদের পরিণাম ভালো হয় না। এ নাটকের মিরজাফর মসনদের লোভে ইংরেজদের সাথে নবাবের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়, যা পলাশির যুদ্ধে নবাবের শোচনীয় পরাজয় ডেকে আনে। ইংরেজদের হাত ধরে মিরজাফর সিংহাসনে বসলেও তা তার জীবনে সুফল বয়ে আনেনি। ইংরেজদের স্বার্থরক্ষা করতে না পারায় ইংরেজরা তাকে দ্রুতই ক্ষমতাচ্যুত করে। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।