"ইংরেজদের পরিণতি উদ্দীপকের কালু ডাকাতদের মতো হলে এ দেশের ইতিহাস পালটে যেত।" মন্তব্যটির সত্যাসত্য নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের কালু ডাকাত সদলবলে আটক হলেও পলাশির যুদ্ধে ষড়যন্ত্রকারী ইংরেজরা জয়ী হওয়ায়, "ইংরেজদের পরিণতি উদ্দীপকের কালু ডাকাতদের মতো হলে এ দেশের ইতিহাস পালটে যেত” মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেখানো হয়েছে ইংরেজদের কূটচক্রান্ত ও কতিপয় রাজসভাসদের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে নবাবের শোচনীয় পরাজয়, যা পরবর্তী দুশো বছরের জন্য শোষণের ভিত রচনা করে। ইংরেজরা পরবর্তী দুশো বছর বাংলার মানুষকে শোষণের একচ্ছত্র কর্তৃত্ব অর্জন করে। উদ্দীপকে বর্ণিত হয়েছে শহরে ডাকাতির পরিকল্পনাকারী ডাকাত সর্দার কালু সদলবলে আটক হওয়ার বিষয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত হয়েছে পলাশির যুদ্ধে ইংরেজদের চক্রান্তে মিরজাফর চক্রের যোগদানে নবাবের শোচনীয় পরাজয়। গোপন তথ্যের ভিত্তিতে নবাব তাদের ষড়যন্ত্রের সংবাদ পেলেও কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেননি। উদ্দীপকের ডাকাত সর্দারদের মতো পরিস্থিতির শিকার হয়নি 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরচক্র ও ধূর্ত ইংরেজ প্রতিনিধিরা। গোপন তথ্যের ভিত্তিতে নবাব ঘসেটি বেগমের বাড়িতে ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরলেও কোনো কঠোর শাস্তি বিধান করতে পারেননি। পরিণতিতে বাংলার শাসনক্ষমতা দুশো বছরের জন্য চলে যায় ইংরেজদের হাতে। যদি নবাব তাদের কঠোর হাতে দমন করতে পারতেন, তবে এ নাটকের পরিণতি হতো সুখকর। তাই বলা যায়, "ইংরেজদের পরিণতি উদ্দীপকের কালু ডাকাতদের মতো হলে এ দেশের ইতিহাস পালটে যেত" মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"ইংরেজদের পরিণতি উদ্দীপকের কালু ডাকাতদের মতো হলে এ দেশের ইতিহাস পাল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর