ডাকাত দলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনার সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: ডাকাত দলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজদের অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হওয়ার ঘটনার সঙ্গে তুলনা করা যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের নিষেধ অমান্য করে ইংরেজরা কাশিমবাজারের কুঠিতে গোপনে অস্ত্র আমদানি করে। খবর পেয়ে নবাবের হুকুমে কাশিবাজারের কুঠি জ্বালিয়ে দেওয়া হয়। কারণ তারা ফের্ট উইলিয়াম দুর্গ সংস্কারের নামে সামরিক শক্তি বৃদ্ধি করে। উদ্দীপকে বড়োসড়ো ডাকাতির প্রস্তুতি নিয়ে শহরের পরিত্যক্ত বাড়িতে অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয় কালু সর্দারের ডাকাত দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিকে নগর পুলিশ খবর পেয়ে অস্ত্রসহ ডাকাত দলকে আটক করে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও ইংরেজরা নবাবের বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গে অস্ত্রশস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তি নবাব খবর পেয়ে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে হলওয়েলসহ চক্রান্তকারী চক্রকে বন্দি করেন। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
ডাকাত দলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন ঘটনার সাথে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর