উদ্দীপকের ছোটো ছেলে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন- মন্তব্যটির সত্যাসত্য নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ উভয়ে আপনজনের ষড়যন্ত্রের বলি হলেও উদ্দীপকের ছোটো ছেলে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের হত্যাকান্ডের পেছনে প্রাসাদ ষড়যন্ত্র, সভাসদদের নবাববিরোধী কর্মকাণ্ড ও ধূর্ত ইংরেজদের কূটচক্রান্ত বিশেষভাবে ভূমিকা রেখেছে। সবচেয়ে গুরুতর হলো পলাশির যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতা। উদ্দীপকের ছোটো ভাই জাবিরের মৃত্যুর পেছনে তার বড়ো ভাইয়ের ষড়যন্ত্র দায়ী। বাবা তাকে কোম্পানির পরিচালক নিযুক্ত করলে ক্ষুব্ধ হয়ে তার বড়ো ভাই তাকে হত্যার পথ রচনা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকেরও নবাবের পরাজয়ের পেছনে তার নিজ খালা ঘসেটি বেগমের হাত রয়েছে। ছোটো বোনের ছেলে সিরাজকে মসনদে বসালে ক্ষুব্ধ হয়ে তিনি নবাবকে হত্যার পথ রচনা করেন। উদ্দীপকের জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের হত্যার পেছনে তাদের ঘনিষ্ঠজনদের হাত থাকলেও এ নাটকের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। এ নাটকে বর্ণিত নবাবের পরাজয়ের পেছনে আরও অনেক বিষয় দায়ী। নবাবের সভাসদদের ষড়যন্ত্র, ইংরেজদের কূটকৌশল, ইত্যাদি। সবচেয়ে গুরুতর ভূমিকা পালন করেছে যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতা। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের ছোটো ছেলে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর