"সিরাজ আমার কেউ নয়।"- কে কেন এ কথা বলেছেন?
উত্তর: 'সিরাজ আমার কেউ নয়'- ঘসেটি বেগম এই কথা বলেছেন নবাব সিরাজউদ্দৌলার ধ্বংস কামনায় তার প্রতিহংসায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম সিরাজের বড় খালা এবং শওকতজঙ্গের পালক মাতা। রাজপরিবারের নিয়ম অনুসারে শওকতজঙ্গেরই নবাব হওয়ার কথা। সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসায় ঘসেটি বেগমের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এজন্য তিনি সিরাজের সুখ সহ্য করতে পারতেন না। নিজের স্বার্থ উদ্ধারের জন্য তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এই প্রতিহিংসার কারণেই ঘসেটি বেগম সিরাজের ধ্বংস কামনা করেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"সিরাজ আমার কেউ নয়।"- কে কেন এ কথা বলেছেন?
উত্তর