শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বাদশা মিয়ার আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? যুক্তি দেখাও।

উত্তর: উদ্দীপকের বাদশা মিয়ার আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মানুষের জীবনের সবচেয়ে বিশ্বস্ত হলো তার আত্মীয়স্বজন। কিন্তু সেই আত্মীয়স্বজনকেই দেখা যায় মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করতে। কারও আপন মানুষ যদি বিশ্বাসঘাতক হয় তাহলে তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। 'সিরাজউদ্দৌলা' নাটকের এমনই এক বিশ্বাসঘাতক চরিত্র হলো ঘসেটি বেগম। ঘসেটি বেগম ছিলেন সিরাজের খালা। সিরাজ তাকে মায়ের মতোই ভালোবাসতেন আর শ্রদ্ধা করতেন। কিন্তু ঘসেটি বেগম সিরাজের প্রতি ছিলেন হিংসাত্মক। রাজ্যের মোহে পড়ে তিনি আপন বোনের ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। সিরাজের পতনের জন্য তিনি অন্যদের সঙ্গে হাত মেলান। নিজের রক্তের সঙ্গে বেইমানি করেন। উদ্দীপকের বাদশা মিয়ার চরিত্রেও এমন রূপ পরিলক্ষিত হয়। সে সম্পদের মোহে পড়ে নিজ আত্মীয় রফিক সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং শেষ পর্যন্ত তার জীবননাশের কারণ হয়, যা আসলে ঘসেটি চরিত্রের অন্যরূপ। এভাবে উদ্দীপকের বাদশা মিয়ার আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের বাদশা মিয়ার আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে…

উদ্দীপক

রফিক সাহেব আত্মীয়-বান্ধব মানুষ। শহরে তাঁর একটি বাসা আছে। তাঁর চাচাত ভাই বাদশা মিয়া গরিব মানুষ। তাই বাদশা মিয়াকে রফিক সাহেব বিনা ভাড়ায় তাঁর বাসায় থাকতে দেন। কিন্তু দুই বছর পেরোতে না পেরোতেই বাদশা মিয়া তার জ্যাঠাত ভাইয়ের বাসাটিকে নিজের বাসা বলে দাবি করে। ফলে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় চরম দ্বন্দ্ব। একদিন বাক-বিতণ্ডার এক পর্যায়ে বাদশা মিয়া তার জ্যাঠাত ভাই রফিক সাহেবের মাথায় রামদা দিয়ে কোপ মারে। এতে রফিক সাহেব ঘটনাস্থলেই নিহত হন।

উত্তর

"আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”– মন্তব্যটি মিরজাফরের।

উত্তর

"আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়"- কথাটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলা তাঁর বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বর্তমান অবস্থা বোঝাতে চেয়েছেন। বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। নবাব মসনদে বসার পর থেকেই ঘসেটি বেগমের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজমান ছিল, নবাব তা বুঝতে পারতেন। মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। ওদিকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজদের সঙ্গে সিরাজের দ্বন্দ্বও দিন দিন বেড়েই চলছিল। সিরাজ তাঁর বর্তমান অবস্থা বোঝাতেই স্ত্রী লুৎফুন্নেসার কাছে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকের বাদশা মিয়ার আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। মানুষের জীবনের সবচেয়ে বিশ্বস্ত হলো তার আত্মীয়স্বজন। কিন্তু সেই আত্মীয়স্বজনকেই দেখা যায় মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করতে। কারও আপন মানুষ যদি বিশ্বাসঘাতক হয় তাহলে তার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। 'সিরাজউদ্দৌলা' নাটকের এমনই এক বিশ্বাসঘাতক চরিত্র হলো ঘসেটি বেগম। ঘসেটি বেগম ছিলেন সিরাজের খালা। সিরাজ তাকে মায়ের মতোই ভালোবাসতেন আর শ্রদ্ধা করতেন। কিন্তু ঘসেটি বেগম সিরাজের প্রতি ছিলেন হিংসাত্মক। রাজ্যের মোহে পড়ে তিনি আপন বোনের ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। সিরাজের পতনের জন্য তিনি অন্যদের সঙ্গে হাত মেলান। নিজের রক্তের সঙ্গে বেইমানি করেন। উদ্দীপকের বাদশা মিয়ার চরিত্রেও এমন রূপ পরিলক্ষিত হয়। সে সম্পদের মোহে পড়ে নিজ আত্মীয় রফিক সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং শেষ পর্যন্ত তার জীবননাশের কারণ হয়, যা আসলে ঘসেটি চরিত্রের অন্যরূপ। এভাবে উদ্দীপকের বাদশা মিয়ার আচরণ 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

"উদ্দীপকের রফিক সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন।"- মন্তব্যটি যথার্থ। মানুষ বরাবরই স্বার্থান্বেষী জীব। স্বার্থের জন্য তারা অনেক সময় গর্হিত কাজে শামিল হয়। এই স্বার্থ বিভিন্ন ধরনের হয়। কখনো তা ক্ষুদ্র স্বার্থ আবার কখনো তা বৃহৎ স্বার্থ। যে স্বার্থের কারণেই হোক না কেন, গর্হিত কাজে শামিল হওয়া সমীচীন নয়। 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ এমনই এক স্বার্থপরতার নির্মম বলি হওয়া চরিত্র। তিনি ছিলেন বাংলা-বিহার-উড়িষ্যার নবাব। তাঁর এই নবাবি তাঁর আপন খালা ঘসেটি বেগম সহ্য করতে পারেননি। হিংসার বশবর্তী হয়ে তিনি রাজ্যের অন্যদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের বিরুদ্ধে কূটকৌশল রচনা করেন। তারা রাজ্য লাভের নেশায় এত বেশি বুঁদ হয়েছিলেন যে নিজেদের রাজ্যকে ইংরেজদের হাতে তুলে দিতেও পিছপা হননি। ষড়যন্ত্রের শিকার হয়ে বিশ্বস্ত ব্যক্তি দ্বারা সিরাজের নিহত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার আকাশ থেকে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। উদ্দীপকের রফিক সাহেবের পরিণতিও, সিরাজের মতো। তিনিও বিশ্বাসঘাতকতার শিকার। তবে রফিক সাহেবের এমন পরিণতির' পর শুধু তার নিজস্ব সম্পদ পরহস্তগত হয়, কিন্তু সিরাজের এমন পরিণতির ফলে পুরো দেশ অন্যের অধীনে চলে যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা দেশের স্বার্থে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শপথ করান। তা সত্ত্বেও প্রধান রাজ-অমাত্য মিরজাফর বিশ্বাসঘাতকতা করেন। ফলে নবাব পলাশির যুদ্ধে পরাজিত, বন্দি এবং পরে নির্মমভাবে নিহত হন। নবাব সিরাজের এমন পরিণতির পেছনে ব্যক্তিস্বার্থের পাশাপাশি রাজনৈতিক স্বার্থও ছিল। তবে রফিক সাহেবের করুণ পরিণতির জন্য শুধু ব্যক্তিস্বার্থ ছিল প্রধান কারণ। এই বিবেচনায় তাই বলা যায়, উদ্দীপকের রফিক সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।