"উদ্দীপকের তোরাপ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?"- আলোচনা করো।
উত্তর: মনিবের জন্য প্রাণ উৎসর্গ করার দিক থেকে উদ্দীপকের তোরাপ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের একজন দেশপ্রেমিক চরিত্র মোহনলাল। তিনি নবাব সিরাজের জন্য নিবেদিতপ্রাণ। পলাশির যুদ্ধে পরাজয় সুনিশ্চিত জেনেও তিনি প্রাণপণ যুদ্ধে লিপ্ত হন ও শহিদ হন। উদ্দীপকের তোরাপও নবীন মাধবের জন্য নিবেদিতপ্রাণ। তার জন্য সে প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত। নবীন মাধবের সব কাজে তোরাপ তার সঙ্গী হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলালও নবাবের বিশ্বস্ত সেনাপ্রধান। শওকতজঙ্গের সঙ্গে যুদ্ধে তিনি নবাবকে জয়ী করেন। পলাশির যুদ্ধে মিরজাফরের ষড়যন্ত্রে মৃত্যু সুনিশ্চিত জেনেও তিনি নবাবের পক্ষে যুদ্ধে যোগদান করেন। মনিবের প্রতি নিষ্ঠার দিক থেকে উদ্দীপকের তোরাপের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলালের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের তোরাপ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর