"মাতৃভূমির সম্মানের চেয়ে বড়ো আর কিছুই নেই- এই মহামন্ত্রে উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক বীরসেনানীরা যুগে যুগে আত্মাহুতি দিয়েছেন"- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে মন্তব্যটির বিচার করো।
উত্তর: "মাতৃভূমির সম্মানের চেয়ে বড়ো আর কিছুই নেই"- এই মহামন্ত্রে উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক বীরসেনানীরা যুগে যুগে আত্মাহুতি দিয়েছেন-উদ্দীপক ও সিরাজউদ্দৌলা নাটকের আলোকে মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান চরিত্র সিরাজ একজন দেশপ্রেমিক। তিনি নিজের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য অকাতরে নিজের প্রাণের বলিদান করেন। উদ্দীপকে তিতুমীরকে দেখানো হয়েছে এক অকুতোভয় দেশপ্রেমিক হিসেবে। পরাধীনতার শৃঙ্খলে বেঁচে থাকার চেয়ে বীরোচিত আত্মাদানকেই তিনি শ্রেয় মনে করেছেন। একইভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ দেশপ্রেমের এক মূর্ত প্রতীক। নাটকে তিনি ইংরেজ কোম্পানির ঔপনিবেশিক ষড়যন্ত্র ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার সার্বভৌমত্ব ও মাতৃভূমির সম্মান রক্ষায় প্রাণপণ লড়াই করেছেন। পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েও তিনি আত্মসমর্পণ করেননি; বরং দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়ে শেষ পর্যন্ত আত্মত্যাগ করেছেন। মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো তার জীবন। কিন্তু মাঝে মাঝে মাতৃভূমি রক্ষার প্রয়াসে নিজের প্রাণ বিসর্জন করতে পিছপা হন না। উদ্দীপকের তিতুমীর এবং আলোচ্য নাটকের নবাব সিরাজ উভয়ের মাঝে রয়েছে অপরিসীম দেশপ্রেম। তাঁরা মাতৃভূমিকে রক্ষা করতে অকাতরে নিজেদের প্রাণ বলিদান করেছেন। তাই সার্বিক দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"মাতৃভূমির সম্মানের চেয়ে বড়ো আর কিছুই নেই- এই মহামন্ত্রে উজ্জীবিত হ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর