উদ্দীপকের তিতুমীর কোন দিক থেকে নবাব সিরাজউদ্দৌলার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের তিতুমীর ও সিরাজউদ্দৌলার মাঝে সাদৃশ্যপূর্ণ দিক হলো অপরিসীম দেশপ্রেম। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার দিকটি তুলে ধরা হয়েছে। দেশপ্রেমিক নবাব সিরাজ দেশের স্বাথীনতা রক্ষার জন্য প্রাণপণ প্রচেষ্টা করেছেন। উদ্দীকে তিতুমীরকে চিত্রিত করা হয়েছে এক নির্ভীক সেনানী হিসেবে। নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য তিনি নিজ প্রাণ বলিদান করেন, যা দেশের প্রতি তাঁর অপরিসীম প্রেমের ইঙ্গিত বহন করে। অনুরূপভাবে, 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজকে চিত্রিত করা হয়েছে এক আদর্শ দেশপ্রেমিক। স্বাধীনচেতা ও প্রজাপালক শাসক হিসেবে। তিনি নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েও হার মানেননি, নিজ দেশকে রক্ষা করতে শেষ পর্যন্ত প্রাণ বিসর্জন করেন, যা তাঁর অপরিসীম দেশপ্রেমের বহিঃপ্রকাশ। সুতরাং বলা যায়, উদ্দীপকের তিতুমীর ও নাটকের নবাব সিরাজ দুজনই দেশপ্রেমিক। অর্থাৎ দেশপ্রেমের দিক থেকে উদ্দীপকের তিতুমীর ও নাটকের সিরাজউদ্দৌলার মাঝে সাদৃশপূর্ণ দিক হলো দেশপ্রেম।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের তিতুমীর কোন দিক থেকে নবাব সিরাজউদ্দৌলার সাথে সামঞ্জস্যপূর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর