উদ্দীপকের ক্ষমতাশালী লোকেরা 'সিরাজউদ্দৌলা' নাটকের কাদের প্রতিনিধিত্ব করে- তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের ক্ষমতাশালী লোকেরা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর, রায়দুর্লভ জগৎশেঠ ও অন্যান্য দেশীয় ষড়যন্ত্রকারী অভিজাত চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর, রায়দুর্লভ, জগৎশেঠরা ছিল বাংলার শক্তিশালী অভিজাত ব্যক্তি। তারা ইংরেজদের কাছ থেকে অর্থ ও ভবিষ্যৎ ক্ষমতার লোভে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা নিজেদের স্বার্থ দেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছিল এবং ইংরেজদের বাংলায় আধিপত্য বিস্তারে সহায়তা করেছিল। উদ্দীপকে ভান্ডারি গ্রুপ নামক একটি শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে বিত্তশালীদের দ্বারা দুর্বল কৃষকদের জমি দখলের চিত্র ফুটে উঠেছে। এখানে ক্ষমতাশালী লোকেরা টাকার বিনিময়ে ভান্ডারি গ্রুপের পক্ষ নিয়ে সাধারণ কৃষকদের জমি দখলে সহায়তা করে। একইভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশীয় অভিজাত শ্রেণির বিশ্বাসঘাতকরা ইংরেজদের কাছে বাংলার স্বাধীনতা বিকিয়ে দিয়েছিল। উদ্দীপক ও নাটকের অভিজাত ব্যক্তি উভয়েই স্বার্থের বিনিময়ে দুর্বলের ক্ষতি ও শক্তিশালী শত্রুকে সহায়তা করে। উদ্দীপকের ক্ষমতাশালীরা যেমন ভান্ডারি গ্রুপকে কৃষকদের জমি দখলে সহায়তা করে, নাটকের অভিজাতরাও তেমনই ইংরেজদের বাংলা দখলে সহায়তা করে। তারা সকলেই অর্থ ও ক্ষমতার পূজারি।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের ক্ষমতাশালী লোকেরা 'সিরাজউদ্দৌলা' নাটকের কাদের প্রতিনিধিত্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর