দেশের স্বাধীনতা রক্ষার আহ্বানে উদ্দীপকের বিপরীত ভাবের চিত্রই 'সিরাজউদ্দৌলা' নাটকে বেশি প্রতিফলিত হয়েছে। বিশ্লেষণ করো।
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশের স্বাধীনতা যুদ্ধে মিরজাফরচক্রের বিশ্বাসঘাতকতা জয়ী হওয়ায় "দেশের স্বাধীনতা রক্ষার আহ্বানে উদ্দীপকের বিপরীত ভাবের চিত্রই 'সিরাজউদ্দৌলা' নাটকে বেশি প্রতিফলিত হয়েছে"- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার দেশরক্ষার আহ্বানে গুটিকয় দেশপ্রেমিক বীর সেনাপতি সাড়া দিলেও অধিকাংশ সেনাপতি ও সভাসদই লিপ্ত হয়েছে গোপন ষড়যন্ত্র পরিচালিত বিশ্বাসঘাতকতায়। তাদের এই বিশ্বাসঘাতকতাই নবাবের পরাজয়ের পথ সুগম করে। উদ্দীপকে দেশের স্বাধীনতা রক্ষায় বীর বাঙালি সেনাদের আত্মত্যাগের দিকটি ফুটে উঠেছে। বাংলামায়ের এ বীরেরা অন্যায়ে মাথা নত করবে না। 'সিরাজউদ্দৌলা' নাটকেও দেশপ্রেমিক সেনাপতি মিরমর্দান ও মোহনলালদের আত্মত্যাগের দিকটি ধ্বনিত হয়েছে। পরাজয় সুনিশ্চিত জেনেও তাঁরা শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশের পক্ষে লড়ে গেছেন। উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত দেশপ্রেমিক সেনাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের দিকটি প্রকাশ পেলেও এটি এ নাটকের প্রধান দিক নয়। এ নাটকে জয়ী হয়েছে মিরজাফরচক্রের ষড়যন্ত্র। নবাবের কাছে পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে দেশের পক্ষ থাকার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে তারা তা ভঙ্গ করেছে। ফলে দেশপ্রেমিক সেনাদের প্রাণপণ চেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এসব দিক বিচারে তাই বলা যায় যে, "দেশের স্বাধীনতা রক্ষার আহ্বানে উদ্দীপকের বিপরীত ভাবের চিত্রই 'সিরাজউদ্দৌলা' নাটকে বেশি পরিলক্ষিত"- মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
দেশের স্বাধীনতা রক্ষার আহ্বানে উদ্দীপকের বিপরীত ভাবের চিত্রই 'সিরাজ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর