উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন প্রেক্ষাপটকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত পলাশির যুদ্ধে দেশপ্রেমিক সেনাপতি মিরমর্দান-মোহনলালের মরণপণ লড়াইয়ের প্রেক্ষাপটকে নির্দেশ করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে বিশ্বাসঘাতকতার বিপরীতে ধ্বনিত হয়েছে মিরমর্দান-মোহনলাল প্রমুখ অকুতোভয় বীরদের দেশপ্রেম। পরাজয় সুনিশ্চিত জেনেও তাঁরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টায় সক্রিয় ছিলেন। উদ্দীপকে বাংলার বীর সেনাদের আত্মত্যাগের দিকটি প্রকাশ পেয়েছে। তারা অন্যায়ের কাছে মাথা নত না করে কঠোর আঘাত বুক পেতে নেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও মিরজাফরচক্র যখন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তখন মিরমর্দদান-মোহনলালরা জীবন বাজি রেখে দেশে পক্ষে লড়াই করে যান। দেশপ্রেমিক বীরেরা দেশের জন্য অকাতরে বুক পেতে দেন। এভাবে উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন প্রেক্ষাপটকে নির্দেশ করে? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর