"ক্ষমা করলেও দোষী ব্যক্তির ওপর নজরদারি করে কর্মপন্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।” উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে তোমার মতামত ব্যাখ্যা করো।
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পরাজয়ে দুষ্কৃতকারীদের ক্ষমা করে নজরদারি না করার দিকটি প্রভাব বিস্তার করায় "ক্ষমা করলেও দোষী ব্যক্তির ওপর নজরদারি করে কর্মপন্থা গ্রহণ করা বাঞ্ছনীয়"-মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের ঘনিষ্ঠজন ও সভাসদরা ঘসেটি বেগমের বাড়িতে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলে গুপ্তচরের কাছে খবর পেয়ে তিনি তাদের হাতেনাতে ধরে ফেলেন। নবাব তাদের ক্ষমা করে দিলেও পরবর্তীতে কোনো নজরদারি করেননি। উদ্দীপকে ক্ষমাশীলতা ও ক্ষমা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। বারবার ভুল করা কোনো ব্যক্তিকে ক্ষমা না করাই উত্তম। ক্ষমা করলেও এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হাতেনাতে ধরে ফেলেন। নবাব তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাঁদের ক্ষমা করে দেন, যা তার পতনে ভূমিকা রাখে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের বিচক্ষণতার অভাব পরিলক্ষিত হয়। নবাবের গুপ্তচর নারান সিং ছদ্মবেশে নবাবের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রের সংবাদ দিলে নবাব হাতেনাতে তাদের ষড়যন্ত্রস্থলে আটক করেন। তাদের বিরুদ্ধে নবাব কোনো কঠোর নীতি গ্রহণ করেননি, এমনকি নজরদারিও রাখেননি। নবাবের এ দুর্বলতার সুযোগ নিয়ে পবিত্র গ্রন্থ ছুঁয়ে দেশের পক্ষে থাকার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে তা ভঙ্গ করে, যা নবাবের পতন ডেকে আনে। এ কারণে ক্ষমা করলেও দোষী ব্যক্তির ওপর নজরদারি করে কর্মপন্থা গ্রহণ করা বাঞ্ছনীয়। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"ক্ষমা করলেও দোষী ব্যক্তির ওপর নজরদারি করে কর্মপন্থা গ্রহণ করা বাঞ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর