উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার কোন গুণটি প্রকাশিত হয়েছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত সিরাজের ক্ষমাশীলতা গুণটি প্রকাশিত হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত নবাব সিরাজউদ্দৌলা একজন ক্ষমাশীল ও দেশপ্রেমিক শাসক। তাঁর ঘনিষ্ঠজন ও সভাসদরা তাঁর বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকার বিষয়টি গুপ্তচর মারফত জানতে পেরেও তিনি তাদের ক্ষমা করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উদ্দীপকে ক্ষমাশীলতার মহত্ত্ব ও ক্ষমার যোগ্যদের স্বরূপ দেখানো হয়েছে। ক্ষমা একটি মহৎ গুণ হলেও সবাইকে ক্ষমা করা অনুচিত। এতে হিতে বিপরীত ঘটতে পারে। তাই দুষ্কৃতকারীদের ক্ষমা করলেও তাদের ওপর নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন। 'সিরাজউদ্দৌলা' নাটকেও সিরাজের পতনের পেছনে তাঁর অদূরদর্শী ক্ষমাশীলতাকে দায়ী করা যেতে পারে। তাঁর সভাসদ ও ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের কথা জানতে পেরেও নবাব তাদের ক্ষমা করে দেন, যা পরবর্তীকালে তাঁর পতনের পথ রচনা করে। সিরাজউদ্দৌলার এ দিকটিই উদ্দীপকে প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার কোন গুণটি প্রকাশি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর